হোম > খেলা > ক্রিকেট

‘দেড় দশক’ পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

সবশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে দেড় দশকের বেশি সময়। আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অজিরা। এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৯ জুন থেকে শুরু হবে এই ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। ২০২১ সালে সবশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অজিরা। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন : প্রশ্নবিদ্ধ নতুন কমিটি

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সোচ্চার কিংবদন্তি ফুটবলাররা

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক