হোম > খেলা > ক্রিকেট

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির কাজ শুরু

স্পোর্টস রিপোর্টার

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। গতকাল পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে বিসিবির বেশ কয়েকজন পরিচালক ও সবশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কয়েকজন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে।

গতকাল বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত এ তদন্ত কমিটির মুখোমুখি হনÑবিসিবি পরিচালক শাহনিয়ান তানিম, আদনান রহমান দীপন এবং ফায়াজুর রহমান মিতু। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করা ফাহিম সিনহা ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান তদন্ত কমিটিতে সাক্ষাৎকার দেন। আরো ছিলেন বিসিবির সাবেক পরিচালক মাহবুব আনাম।

তদন্ত কমিটির মুখোমুখি হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক আমার দেশকে জানান, বোর্ডের পক্ষে যাক কিংবা না যাক, যা দেখেছেন এবং ঘটেছে; সবকিছুই তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন। কারও পক্ষ নিয়ে তদন্ত কমিটিতে কথা বলেননি বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, সে সময়ে হওয়া সব ধরনের অনিয়মের কথা তুলে ধরেছেন তদন্ত কমিটির সামনে। তার আশা, তদন্ত কমিটির প্রতিবেদনে সব সত্য তথ্য উঠে আসবে।

অভিমানে বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

নিজের হৃদয়ের কথাই শুনবেন নির্বাচক সুমন

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী ম্যাচসহ আরও যতখেলা

অঘোষিত ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-দ. আফ্রিকা

পিএসএলে খেলতে গেলেন রিশাদ-তানজিদ

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

পিএসএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজরা

মোখসেদুল কামাল বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান

সিরিজে সমতা, শেষ ম্যাচে হবে ফয়সালা