হোম > খেলা > ক্রিকেট

তানজিদের সেঞ্চুরি, রিশাদের ফাইফার

প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

সামনে পাকিস্তানের বিপক্ষে হোম ওয়ানডে সিরিজ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে ফেললো বাংলাদেশ। দুদলে ভাগ হয়ে শনিবার রাতে ক্রিকেটাররা খেলেছেন প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটিতে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবি একাদশ ৪০ রানে ধরাশায়ী করেছে বিসিবি অল স্টার্সকে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রানের পুঁজি গড়ে বিসিবি একাদশ। দলটির হয়ে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। লিটন দাস ৪৪ আর নাজমুল হোসেন শান্ত ৪০ রান এনে দেন। সাইফ হাসান ২২, সৌম্য সরকার ১১, আফিফ হোসেন ধ্রুব ২৯ ও মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ২৪ রান যোগ করেন। অল স্টার্সের জার্সিতে ৩টি উইকেট শিকার করেন রিপন মণ্ডল।

লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রানে থেমে যায় বিসিবি অল স্টার্সের ব্যাটিং। দলটির হয়ে ফিফটি হাঁকান জিসান আলম (৬৭ বলে ৫০ রান)। আব্দুল গাফফার সাকলাইন ৪৮ বলে ৪৯ রান, নাঈম শেখ ৪০ রান এবং শেষদিকে ৪৮ বলে ৩৯ রানে অপরাজিত থেকে যান রিপন। বল হাতে রীতিমত আগুনে বোলিং করেছেন রিশাদ হোসেন। একাই শিকার করেন ৫ উইকেট। আর দুটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

নাহিদ রানা যাবেন পিএসএলে!

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

বোলিং নিয়ে খুশি মাহেদি

হারে শুরু নারীদের টি-টোয়েন্টি সিরিজ

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে