হোম > খেলা > ক্রিকেট

শততম ওয়ানডে খেলার অপেক্ষায় লিটন

নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস রিপোর্টার

ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে খেলার অপেক্ষায় আছেন লিটন দাস। ২০১৫ সালে অভিষেকের পর নিজের শততম ওয়ানডে খেলতে লিটনকে অপেক্ষা করতে হয়েছে ১১ বছরের বেশি সময়। এ সময়ে বাংলাদেশের জার্সিতে ৩০.৩৩ গড়ে ২৭০০ রান করেছেন লিটন। তার ব্যাটে ছিল পাঁচ সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরি।


সম্ভাবনা জাগানো লিটন দাস কখনই বাংলাদেশের জার্সিতে করতে পারেননি ধারাবাহিক পারফরম্যান্স। এই যেমন শেষ তিন ইনিংসে ৪০-এর বেশি রানের ইনিংস খেললেও পাননি ফিফটির দেখা। আর শেষ ১৮ ইনিংসে তার ব্যাটে নেই কোনো ফিফটি। ওয়ানডেতে সব শেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে। অর্থাৎ, গত চার বছর ধরে সেঞ্চুরিবিহীন তিনি।


শততম ম্যাচের আগে ঠিক ছন্দে না থাকা লিটনের কাছে প্রত্যাশা বড় ইনিংস। ৩২ ছুঁই ছুঁই বয়সের লিটন এখন কতটুকু জ্বলে উঠতে পারেন-সেটাই দেখার অপেক্ষা।
লিটনের আগে আরো ১৩ বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন ১০০ কিংবা তারচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ। সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের বাকি চারজন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদরা খেলেছেন ২০০-এর বেশি ম্যাচ। লিটন এখন ফিট থেকে সে পথে হাঁটতে পারেন কি না- সেটাই দেখার অপেক্ষা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর