হোম > খেলা > ক্রিকেট

পুরোনোতে পড়ে থাকায় পাকিস্তানের এই পতন

রমিজ রাজার বিশ্লেষণ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান টেস্ট ক্রিকেটে এখন নীতিগত এবং মানসিকতার বড় ধরনের ভাঙন দেখা যাচ্ছে। বছরের পর বছর একই ধাঁচের চিন্তাভাবনা আর ‘স্ট্যাটাস কো’ ধরে রাখার কারণে দলটি পিছিয়ে পড়ছে, অথচ অন্য দেশগুলো অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ সিরিজই তার বড় উদাহরণ। বাংলাদেশ পরিষ্কার পরিকল্পনা ও শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে খেলেছে। তাদের স্পিনাররা ম্যাচে বড় প্রভাব ফেলেছে এবং প্রথম টেস্ট জয়ের পরও তারা নিজেদের মানসিকতা বদলায়নি।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও থিংক ট্যাংক বুঝে গিয়েছিল, শুধু ঘরের মাঠের সুবিধা নয়, বিদেশের মাটিতেও জিততে হলে কঠিন ও চ্যালেঞ্জিং উইকেটে খেলার মানসিকতা গড়ে তুলতে হবে। তারা এমন উইকেট বানিয়েছে যেখানে স্পিন ও পেস—দুই ধরনের বোলারই সাহায্য পেয়েছে। এই মানসিক পরিবর্তনই তাদের এগিয়ে দিয়েছে।

অন্যদিকে পাকিস্তান এখনো সেই পুরোনো ধাঁচেই আটকে আছে। দলে সঠিক পরিকল্পনা, শক্তিশালী কম্বিনেশন এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির অভাব স্পষ্ট। বিদেশের মাটিতে জয়ের জন্য যে মানসিক দৃঢ়তা দরকার, সেটিও দেখা যাচ্ছে না। ফিটনেস, বোলিং, ব্যাটিং—সব জায়গায় ধারাবাহিকতার সংকট রয়েছে।

টেস্ট ক্রিকেট আসলে ধৈর্য, ফিটনেস ও মানসিক শক্তির খেলা। কিন্তু পাকিস্তান দল এখনো সেই জায়গায় পুরোপুরি প্রস্তুত নয়। নেতৃত্বের ক্ষেত্রেও স্থিতিশীলতা নেই। ভালো অধিনায়ক তৈরি হতে সময় লাগে, কিন্তু পাকিস্তানে তিন বছরও কাউকে ঠিকভাবে সময় দেওয়া হয় না। দল ভালো খেললেও ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার সংস্কৃতি গড়ে ওঠেনি।

একজন অধিনায়ক সবকিছুর জন্য দায়ী হয়ে যান—দল নির্বাচন থেকে শুরু করে মাঠের ফল পর্যন্ত। অথচ সমস্যাটা শুধু একজনের নয়, পুরো সিস্টেমের। পাকিস্তানের উচিত নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে চিন্তা করা। শক্ত নেতৃত্ব, সঠিক পরিকল্পনা এবং কঠিন সিদ্ধান্ত ছাড়া এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পাকিস্তানের ব্যর্থতা কেবল মাঠের ফল নয়, বরং দীর্ঘদিনের সমস্যার প্রতিফলন। অন্যদিকে বাংলাদেশ প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা থাকলে বড় দলকেও হারানো সম্ভব।

-রমিজ রাজা, ক্রিকেট ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক অধিনায়ক

একজনের মনোনয়ন বাতিল, মোট প্রার্থী ৩২ জন

পাঁচ সেঞ্চুরির দিনে টেবিলের শীর্ষে মোহামেডান

শান্তর সাহসী বাংলাদেশ : টেস্ট ক্রিকেটে নতুন ভোরের গল্প

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে চারজন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ রিজওয়ান

ঈদের আগে প্রিমিয়ার ক্রিকেটে জাতীয় দলের তারকারা

বিসিবিতে নির্বাচনের আমেজ, প্রার্থী হতে চান ৩৯ জন

‘যতটুকু সম্ভব নির্বাচন স্বচ্ছ রাখার চেষ্টা করছি’