হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব ক্রিকেটের নজর যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিকে, ঠিক সেই সময় ভিন্ন এক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান।

রোববার ভোরে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দলের একটি অংশ ঢাকায় আসে। পরের অংশ আগামীকাল ঢাকায় পা রাখবে। এর আগে শনিবার প্রধান কোচ মাইক হেসেনের সঙ্গে সাপোর্ট স্টাফদের কয়েকজন ঢাকায় পৌঁছান।

মূলত আইসিসির নির্ধারিত ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে তিন সংস্করণের ক্রিকেটই খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তান সুপার লিগের ব্যস্ততার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এই সফরে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজই খেলবে দুই দল। পিএসএল শেষ হওয়ার পর আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে আবারও ওয়ানডে খেলতে নামছে পাকিস্তান। সর্বশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ সফরে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। এরপর ২০২১ ও ২০২৫ সালে বাংলাদেশ সফর করলেও সেগুলোতে ছিল কেবল টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ দেশে ফিরবে পাকিস্তান দল।

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

নাহিদ রানা যাবেন পিএসএলে!

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

বোলিং নিয়ে খুশি মাহেদি

হারে শুরু নারীদের টি-টোয়েন্টি সিরিজ

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে