হোম > খেলা > ক্রিকেট

মোহামেডানের জয়ের দিনে আবাহনীর হার

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ ছয়টি ম্যাচে ১২ দল মুখোমুখি হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় চমক হলো আবাহনীর হার। তারকাদের নিয়ে গড়া ঐতিহ্যবাহী ক্লাবটিকে হারায় সিটি ক্লাব। তবে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিন মোট ১৫টি হাফ সেঞ্চুরি ও দুই সেঞ্চুরি হয়েছে।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ করে আট উইকেটে ৩৫৮ রান। জবাবে ২৭৫ রানে অলআউট হয় বসুন্ধরা স্ট্রাইকার্স। ৮৩ রানে জেতে রূপগঞ্জ। ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেন সামিউন বাসির। ৭০ বলে তার ছয় চার ও ১০ ছয়ে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ফিফটি করেন আইচ মোল্লা (৬২) ও তানবির (৫৬)।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ড মাঠে ৩৬ ওভারের খেলায় গুলশান ক্রিকেট ক্লাবকে ৩২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শাহাদাত হোসেনের ৭৫ রানের সুবাদে ৯ উইকেটে ২০০ রান করে প্রাইম ব্যাংক। ৯ উইকেটে ১৬৮ রানে থামে গুলশান। অগ্রণী ব্যাংক ইমরুল কায়েস (৬৪) ও জাহিদ জাভেদের (৬৬) ফিফটিতে ৯ উইকেটে ২৪৬ রান করে। জবাবে ২১৫ রানে অলআউট হয় ঢাকা লিওপার্ডস।

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৮২ রানে হারিয়েছে তারা। মুনিম শাহরিয়ারের ব্যাটে আট উইকেটে ২৮৫ রান করে গাজী গ্রুপ। লক্ষ্যে নেমে টাইগার্স ১০৩ রানে অলআউট হয়। বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ২০৯ রানে অলআউট করে মোহামেডান। এরপর তাওহিদ হৃদয়ের ৮২ রানে ভর করে জয় তুলে নেয় তারা।

দিনের চমক ছিল আবাহনীর হার। ২৭ ওভারের ম্যাচে আবাহনীকে হারিয়ে পাঁচ উইকেটে ২০৯ রানে থামে তারা। দলটির হয়ে মোসাদ্দেক হোসেন ৫০ বলে ছয় চার ও ১০ ছয়ে ১০১ রানে অপরাজিত ছিলেন। লক্ষ্যে নেমে সিটি ক্লাব অধিনায়ক মেহেদী মারুফ হাফ সেঞ্চুরিতে (৭১) জয়ের বন্দরে পৌঁছায়।

ফিক্সিং ইস্যুতে যা বললেন অ্যালেক্স মার্শাল

ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল করবে না বিসিবি!

তাসকিনকে পেয়ে খুশি শান্ত

প্রতিশোধ দূরে রেখে ভালো খেলার লক্ষ্য পাকিস্তানের

চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে সিলেট-নোয়াখালী

ফিক্সিং কান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটারসহ অভিযুক্ত চারজন

নাহিদ রানা থাকা বাড়তি সুবিধা: শান্ত

‘বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতেই’, বিস্ফোরক মন্তব্য প্রোটিয়া স্পিনারের

ইশানের ঝোড়ো সেঞ্চুরি, ইমরানের ম্যাজিকাল ফাইফার

কাউন্সিলর তালিকা জমার শেষ তারিখ ১৬ মে