হোম > খেলা > ক্রিকেট

১৯৪ রানে থামল সিটি ক্লাব

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নেমে আসে ৩৭ ওভারে। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে সিটি ক্লাব। শক্তিশালী মোহামেডানের বিপক্ষে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দলটি। তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৯৪ রানে।

ওপেনার সাদিকুর রহমানের ৫৬ ও আহরার আমিনের ৩১ রানে ভর করে এই সংগ্রহ পায় সিটি ক্লাব। এছাড়া সাজ্জাদুল হক রিপনের ব্যাটে আসে ২৯ রান। লোয়ার অর্ডারে নামা আনামুল হক করেন ৩৫ রান।

মোহামেডানের হয়ে নাঈম আহমেদ ২০ রানে নেন ৪ উইকেট। এছাড়া রিপন মন্ডল ও রিশাদ হোসেন নেন দুইটি করে উইকেট।

তিন রানআউট, ব্রাদার্স অলআউট ৮২ রানে

সাইফের আক্ষেপ, বসুন্ধরার সংগ্রহ ২৮০

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হৃদয়

সংকট কাটিয়ে ডিপিএল শুরু আজ

পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার জালমি

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

নতুনত্ব নিয়ে শুরু হচ্ছে ডিপিএল

৩ রানে হেরে হোয়াইটওয়াশ জ্যোতিরা

লোয়ার অর্ডারের ব্যর্থতাকেই দুষছেন লিটন

দুই দফায় বাংলাদেশে আসছে পাকিস্তান