হোম > খেলা > ক্রিকেট

এ বছর হচ্ছে না বিপিএল, আগামী আসরের প্রস্তুতি বিসিবির

স্পোর্টস রিপোর্টার

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির অভিজ্ঞতার পর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজনের পথে যেতে চাইছে না বোর্ড। বরং প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনা শেষে আগামী বছর নতুনভাবে বিপিএল ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিপিএল নিয়ে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’

বিসিবির হিসাব অনুযায়ী, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে লাভের বদলে ধারাবাহিক লোকসান মেনে নেওয়া উচিত নয় বলে মনে করেন তামিম।

তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে না বলেও স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, ‘আমাদের এটা করার শতভাগ ইচ্ছা আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি। বকেয়া, ব্যাংক গ্যারান্টিসহ বিভিন্ন জটিলতা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ড।

তামিম বলেন, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা।’

বিয়ের পরই থেমে গেল ১৮ বছরের আফরার জীবন

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, এসিল্যান্ডকে হামলা করে অবরুদ্ধ করল বালুদস্যুরা

এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠ নকল করে অনলাইনে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রের ঘাড়ে ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, পাওনাদার কারা

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো ইতিহাস, মেঘদলের হাত ধরে নতুন সুরে ‘মুল্লুক’

গণ-অভ্যুত্থানের বড় অর্জন নির্ভয়ে কথা বলার স্বাধীনতা: এম আবদুল্লাহ