হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিমুখর দিনে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯

জিডি ট্রফি

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির কারণে বিসিবির গেম ডেভেলপমেন্ট ট্রফির ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী গ্রুপ পর্বে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলকে।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জিডি ট্রফির ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুরুতে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংস বিরতির পর দুবার বৃষ্টির বাধায় খেলা থামলে শেষমেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৬১ রান। তবে কার্টেল ওভারেও খেলা শেষ করা সম্ভব হয়নি। অনূর্ধ্ব-১৯-এর ইনিংসের ১৭.২ ওভারের মাথায় আবারও বৃষ্টি নামলে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টির আগ পর্যন্ত ৫ উইকেটে ৯৯ রান করে অনূর্ধ্ব-১৯ দল।

তিন দলের জিডি ট্রফিতে গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ ছিল প্রতিটি দলের। সেই চার ম্যাচের তিনটিতে জিতে গ্রুপসেরা হয়েছিল অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপ পর্বের সেরা দল পাবে ট্রফি। যেহেতু গ্রুপ পর্বে সবার চেয়ে এগিয়ে ছিল অনূর্ধ্ব-১৯ দল, তাই শিরোপা গেছে তাদের হাতে।

শিরোপা না জিতলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অনূর্ধ্ব-২৩-এর শেখ পারভেজ জীবন। আর টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন অনূর্ধ্ব-১৯-এর ওপেনার জারিফ সিয়াম। ফাইনাল পরিত্যক্ত হওয়ায় ফাইনাল-সেরা ঘোষণা করা হয়নি।

এদিকে ফাইনালের লড়াইয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অনূর্ধ্ব-১৯-এর তাফিউল আলম তামিম। ৮ ওভার ৪ বলে ৩৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।

তামিমের ওই নজরকাড়া বোলিংয়ের পরও দলীয় প্রয়াসে ২৪৫ রানের সংগ্রহ পায় অনূর্ধ্ব-২৩। দলটির হয়ে আব্দুল্লাহ ৪৭, অহরর আমিন ৪৬ এবং দেবাশিস সরকার ৪৩ রান করেন।

অনূর্ধ্ব-১৯-এর ৯৯ রানে সবচেয়ে বড় অবদান ফারহান সাদিকের। ১৫ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।

চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসাসেবা

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

পাকিস্তান অলআউট ১৩৩

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর

জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার

অঘটনের শিকার আলকারাজ, স্প্যানিশ তারকাকে বিদায় করে সেমিতে শেলটন

দুর্যোগ মোকাবিলায় নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক