হোম > খেলা > ক্রিকেট

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

স্পোর্টস রিপোর্টার

বিসিবির সবশেষ নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল নানান জল্পনা-কল্পনা। উঠেছিল অনিয়মের অভিযোগ। এই অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করে তফন্ত কমিটি। বলা হয়েছিল, ১৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। এর আগেই আজ রবিবার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বিসিবি নির্বাচনে সংশ্লিষ্ট বেশির ভাগই তদন্ত কমিটির মুখোমুখি হন। তবে সেখানে যাননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তদন্ত কমিটি গঠনের পর বিসিবির বোর্ড পরিচালক ও নির্বাচন সংশ্লিষ্ট অনেকের পাশাপাশি ডাক পেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সবশেষ নির্বাচনের সময় তিনি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছেন এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে। তদন্ত কমিটির মুখোমুখি না হওয়ায় তার বক্তব্য ছাড়াই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রতিবেদন হস্তান্তর করে তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নিশ্চিত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে নিরীহ যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

ঝিনাইদহে বাসের চাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার