হোম > খেলা > ক্রিকেট

মন্তব্যে বিতর্ক, শোকজের মুখে নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই মাঠের বাইরের ঘটনায় আলোচনায় পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে করা একটি মন্তব্য তাকে ফেলেছে বিপাকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন মরিয়ম নওয়াজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভির সঙ্গে মাঠে এসে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবং জাতীয় সংগীতের সময়ও মাঠে ছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

এই ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে নাসিম শাহ একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’ যদিও অল্প সময়ের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি, তবে এরই মধ্যে সেটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সেটি পুনরুদ্ধার করা হয়েছে। কিন্তু তাতেও থামেনি সমালোচনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা লঙ্ঘনের অভিযোগে নাসিম শাহকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে এবং পরবর্তীতে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চলতি পিএসএল শুরুর আগে অনুষ্ঠিত নিলামে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে ৮৬.৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে দলে ভেড়ায়। দলটি এখনো মাঠে নামেনি। আজ নিজেদের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও শৃঙ্খলা ভঙ্গের এই ইস্যুতে নাসিমের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নিউজিল্যান্ড সিরিজে থাকবে না পরিবর্তন!

মোস্তাফিজের কাছে শিখতে চান হ্যারিস

এস্টারহুইজেনের স্বপ্নের অভিষেক

মোস্তাফিজে উজ্জ্বল লাহোর

তদন্ত কমিটির রিপোর্টের ফল নিয়ে অনিশ্চিত ফারুক

বিসিবি নির্বাচনে অনিয়ম, বুলবুলকে তলব তদন্ত কমিটির

রফিক-নাসিরের ঝড়, সানির ঘূর্ণিতে বড় জয় লাল দলের

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের লাল ও সবুজ দল ঘোষণা

অভিমানে বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির কাজ শুরু