হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টির নেতৃত্ব হারালেন সালমান, নতুন দায়িত্ব পেলেন ফারহান

স্পোর্টস ডেস্ক

সালমান আলি আগাকে নেতৃত্ব থেকে তো বটেই, স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে। প্রায় দুই বছর ধরে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে থাকার অধিনায়কত্ব হারালেন তিনি। তার জায়গায় উদীয়মান ব্যাটার সাহিবজাদা ফারহানকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তাই নয়, আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডেও বেশ চমক রেখেছে দেশের ক্রিকেট বোর্ডটি।

সম্প্রতি এশিয়ান গেমস ক্রিকেটে রৌপ্যজয়ী পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। যদিও ফাইনালে শক্তিশালী ভারতের কাছে ১৯ রানে হেরে শিরোপা হাতছাড়া হয়, তবে দলটির ফাইনালে পৌঁছানোয় বড় অবদান ছিল। তাছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬০ স্ট্রাইকরেটে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া এই আক্রমণাত্মক ওপেনারকে এবার জাতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হলো।

দলে এসেছে আরও বেশ কিছু পরিবর্তন ও নতুন মুখের সমাহার। এশিয়ান গেমসের ফাইনালে দুর্দান্ত ৯৬ রানের ইনিংস খেলা হাসান নেওয়াজ প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে এবং একই সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন গতি তারকা নাসিম শাহ। দুই ফরম্যাটের আসন্ন সিরিজের সবচেয়ে বড় চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ অলরাউন্ডার রাজাউল্লাহ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ব্যাট ও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে রেকর্ড গড়া এই তরুণ প্রথমবারের মতো সীমিত ওভারের দুই ফরম্যাটেই জাতীয় দলে ডাক পেলেন।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের নেতৃত্বে যথারীতি বহাল রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। এই দলে অভিজ্ঞ ব্যাটার বাবর আজম থাকলেও, বর্তমানে তদন্তের অধীনে থাকায় স্কোয়াডের বাইরে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এদিকে ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া উইকেটরক্ষক ব্যাটার গাজি ঘোরি ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন, আর টি-টোয়েন্টি দলে একমাত্র উইকেটরক্ষক হিসেবে থাকছেন খাজা নাফে। কোচিং প্যানেলেও আসছে বড় পরিবর্তন; আসন্ন টি-টোয়েন্টি ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে পুনরায় দায়িত্ব নিতে ফিরেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।

আসন্ন সূচি অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে। এরপর ১৮ অক্টোবর থেকে একই ভেন্যুতে শুরু হবে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার হাই-ভোল্টেজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের প্রতিটি দল একে অপরের মুখোমুখি হওয়ার পর, আগামী ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড

সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাজা নাফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

ত্রিদেশীয় ওয়ানডে স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়নস

বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র

খুলনার ইনিংস ব্যবধানে জয়, তাইবুর-সাদিকের সেঞ্চুরি

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ২৩৪ রানে অলআউট বাংলাদেশ

জয়ের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট

লিটনের যুক্তিকে 'অযুহাত' বলছেন খালেদ মাহমুদ

পদক হারিয়ে শূন্য হাতে ফিরছে ক্রিকেটও!

ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল উইন্ডিজ

গেইলের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন লুয়ান