হোম > খেলা > ক্রিকেট

ফিটনেস ক্যাম্প করেই টাকা শেষ রাজশাহীর, মাঠে নামছে অনুশীলন ছাড়াই

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগে এবারই প্রথম চালু হলো সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ। প্রথম একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। বুধবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে লিগটি। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই বিতর্কিত এক বিষয় সামনে এসেছে।

সেকেন্ড ইলেভেন টুর্নামেন্টে এবার অংশ নিতে যাচ্ছে ৮টি দল- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রাজশাহী। আসরের সবগুলো ম্যাচ হবে ঢাকায়। তবে ঢাকায় আসার আগে নিজ নিজ বিভাগীয় শহরে অনুশীলন করেছে দলগুলো। ঢাকা অনুশীলন করেছ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। একমাত্র ব্যতিক্রম রাজশাহী বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, সেকেন্ড ইলেভেন টুর্নামেন্টের জন্য কোনো দলীয় অনুশীলন করেনি রাজশাহী সেকেন্ড ইলেভেন। শুধুমাত্র ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছেন তারা। সেই ফিটনেস ক্যাম্পও হয়েছে আবার ফার্স্ট ইলেভেনের সঙ্গেই৷ ফার্স্ট ইলেভেনের খেলা শুরু হয়ে যাওয়ার পর দলগতভাবে কোনো অনুশীলন করেনি তারা। লঙ্গার ফরম্যাটের টুর্নামেন্টের আগে একটি দলের অনুশীলনই না করার বিষয়টি চমকে দিয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের।

সম্প্রতি দেশের এক টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে জানা যায়, হোটেল খরচেই টাকা শেষ হয়ে যাওয়ায় অনুশীলন করতে পারেনি বলে জানিয়েছে দল সংশ্লিষ্টরা। তবে যে হোটেলে ছিলেন ক্রিকেটাররা, সেখানেও তথ্যের গরমিল পাওয়া যায়। এ বিষয়ে জানতে রাজশাহীর ম্যানেজার ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

রাজশাহীর অনুশীলন না করার বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে বিসিবিও। এ সম্পর্কে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু কায়সার ইমাম আমার দেশকে বলেন, 'আমরা বিষয়টি জানতে পেরেছি, ওরা দলগত অনুশীলন করেনি। ফিটনেস ক্যাম্পটা করেছে। আমরা বিষয়টি জানতে পেরে তাদেরকে চিঠি দিয়েছি।'

বিসিবির পক্ষ থেকে অনুশীলন না করার ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সেই চিঠিতে, যদি সময়মতো সন্তোষজনক ব্যাখ্যা না আসে, সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কায়সার।

বিসিবি সূত্রের দেয়া তথ্যানুযায়ী, সেকেন্ড ইলেভেন টুর্নামেন্টের জন্য প্রতিটি দলকে আলাদাভাবে ৩ লাখ টাকা করে দেয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে, এটা মূলত 'ভর্তুকি' হিসেবে দিয়েছে বিসিবি। বিভাগীয় দলগুলোর টুর্নামেন্টে খেলানোর দায়িত্ব অনেকটাই বিভাগীয় ক্রীড়া সংস্থার ওপরও।

তবে বরাদ্দ কম হওয়ার কারণে অনুশীলন হয়নি এমন যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন বিসিবির টুর্নামেন্ট কমটির ম্যানেজার। তিনি বলেন, 'এটা (টাকার অভাবে অনুশীলন না করা) কোনোভাবেই গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। তাদের পক্ষ থেকে কোনো সমস্যা হলে বিসিবিকে জানাতে পারত। একই খরচে সবগুলো দল ৩-৪ দিন অনুশীলন করতে পারল, তারা কেন পারল না।'

৩ ড্রয়ের দিনে রবিনের সেঞ্চুরি, আকবরের লড়াকু ইনিংস

পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

দলের সঙ্গে যোগ দিলেন শান্ত

কুইন্সল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জ্যোতিদের হার

টি-টোয়েন্টির নেতৃত্ব হারালেন সালমান, নতুন দায়িত্ব পেলেন ফারহান

ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়নস

বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র

খুলনার ইনিংস ব্যবধানে জয়, তাইবুর-সাদিকের সেঞ্চুরি

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ২৩৪ রানে অলআউট বাংলাদেশ