হোম > খেলা > ক্রিকেট

প্রথম দিনে বোলারদের আধিপত্য

বিসিএল

স্পোর্টস রিপোর্টার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে আজ শুরু হয়েছে বিসিএলের এবারের আসর। এবারের আসরের প্রথম দিনে ছিল বোলারদের দাপট। দুই ম্যাচে বোলাররা শিকার করেছেন ১৬ উইকেট।

সিলেটের মূল মাঠে পূর্বাঞ্চলের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। এই ম্যাচে ৬ উইকেটে ২৭২ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা। দলটির হয়ে সাদমান ইসলাম করেছেন ৫৬ রান। প্রথম দিন শেষে আশিকুর রহমান শিবলি ৭৫ ও আবু হায়দার রনি ৯০ রানে অপরাজিত আছেন। পূর্বাঞ্চলের হয়ে ইবাদত হোসেন ও তোফায়েল আহমেদ শিকার করেন দুটি করে উইকেট।

অন্য ম্যাচে, উত্তরাঞ্চলের বিপক্ষে ৩১৪ রানে থেমেছে দক্ষিণাঞ্চলের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া ৪৯ রান এসেছে ওপেনার ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। উত্তরাঞ্চলের হয়ে তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন তিনটি করে উইকেট নেন। স্পিনার সানজামুল ইসলাম নেন দুই উইকেট।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর