হোম > খেলা > ক্রিকেট

জায়েদের ১০ উইকেট, জমে উঠেছে শিরোপার লড়াই

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১১৯তম ম্যাচে এসে প্রথমবার ১০ উইকেট পেলেন আবু জায়েদ রাহি। খুলনায় বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই ৫ উইকেট করে পেয়েছেন জায়েদ। জায়েদের অনবদ্য বোলিংয়ে তিন দিনের মধ্যেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে লিগ শেষ করেছে সিলেট।

তৃতীয় দিন ৪ উইকেটে ২৩৯ রান নিয়ে খেলতে নেমে আশরাফুল হাসান রিহাদের তৃতীয় সেঞ্চুরিতে ৩৮৯ রান করে সিলেট। দ্বিতীয় ইনিংসে বরিশাল অলআউট হয়েছে মাত্র ১২৩ রানে।

এই জয়ে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সিলেট। নিজেদের শেষ ম্যাচে খুলনা যদি রংপুরের কাছে হারে, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সিলেট।

এদিকে, খুলনা-রংপুর লড়াই দারুণ জমে উঠেছে। না হারলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণে খেলতে নামা খুলনার বিপক্ষে তৃতীয় দিন শেষে ২০০ রানের লিড নিয়েছে রংপুর, হাতে আছে ১ উইকেট।

এর আগে ৭ উইকেটে ২৭৬ রান নিয়ে দিন শুরু করা খুলনার প্রথম ইনিংস থামে ৩২২ রানে। ৯৩ রানে দিন শুরু করা নুরুল হাসান তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম সেঞ্চুরি।

দ্বিতীয় ইনিংসে আকবার আলীর ৪৮ রানে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে দিন শেষ করেছে রংপুর। লিগের শীর্ষ রান সংগ্রাহক মিম মোসাদ্দেক অপরাজিত আছেন ২৩ রানে।

খুলনার দুই পেসার মেহেদী হাসান রানা ও সফর আলী নিয়েছেন ৪টি করে উইকেট।

আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে তৃতীয় দিন শেষে ২২৭ রানে এগিয়ে চট্টগ্রাম। রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩১ রান তুলেছে দলটি। ৯৪ রান করেছেন দলটির ওপেনার সাদ্দাম হোসেন। এর আগে ৭ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শুরু করা ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ২৯২ রানে।

রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিন শেষে ময়মনসিংহ এগিয়ে ১৪২ রানে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৯ রান তুলেছে দলটি। এর আগে রাজশাহী প্রথম ইনিংসে করে ৩৭৭। ১০৮ রান করেছেন দলটির অধিনায়ক প্রিতম কুমার। এই সংস্করণে এটি তার সপ্তম সেঞ্চুরি।

মেয়ের জন্মদিনে লিটনের উপহার

দ্বিতীয় সেশনে আর উইকেট পেল না বাংলাদেশ

নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

নো বলে তাসকিনের আক্ষেপ, প্রোটিয়াদের ১ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০

দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে