হোম > খেলা > ক্রিকেট

তাসকিনের নো বলে হামজার রক্ষা, প্রোটিয়াদের ১ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন লিটন দাসও। তাঁর শতকে ভর করে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতিতে ১ উইকেটে ১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তবে দিনের প্রথম সেশনে আরও একটি উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাসকিন আহমেদের নো বলে বেঁচে গেছেন জুবায়ের হামজা।

প্রথম দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। শেষ বলে হৃদয়ের বিদায়ে দিনের সমাপ্তি ঘটেছিল। ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছিলেন এই ব্যাটার। দ্বিতীয় দিন লিটন দাসের সামনে ছিল সেঞ্চুরির হাতছানি। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে পূর্ণ করেন শতক। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্‌যাপনের পাশাপাশি পকেট থেকে একটি বার্তাও বের করেন তিনি। মেয়েকে উৎসর্গ করেন সেঞ্চুরিটি।

লিটনের শতকের পরও বাংলাদেশের ইনিংস খুব বেশি দূর এগোয়নি। ১০ রান করে মেহেদী হাসান মিরাজ ডেল পিটারসনের বলে স্লিপে ক্যাচ দেন। এরপর ৩৭৪ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ৯৬.১ ওভারে ৩৭০ রানের মাথায় থামেন লিটন। তাঁর ব্যাট থেকে আসে ১২০ রান। পরে হাসান মাহমুদও পিটারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। শেষ পর্যন্ত তাসকিন আহমেদের চার ও পরের বলে আউট হওয়ার মধ্য দিয়ে ৪০০ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশকে বড় সংগ্রহের পথে ফিরিয়েছিল তানজিদ তামিম ও হৃদয়ের জুটি। পরে হৃদয় ও লিটনের ২০৬ রানের জুটি দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। দুজনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় সফরকারীরা।

জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন হাসান মাহমুদ। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম। তবে হামজাকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাসকিনের বলে এলবিডব্লু হন হামজা, কিন্তু সেটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি।

লাঞ্চের বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ১৮ রান। অ্যাকারম্যান ৭ এবং হামজা ৪ রানে অপরাজিত। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০

দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন