হোম > খেলা > ক্রিকেট

পাঁচ সেঞ্চুরির দিনে টেবিলের শীর্ষে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

আবাহনীর বিপক্ষে হারের পর এবার সিটি ক্লাবের কাছে হেরেছে প্রাইম ব্যাংক। টানা দুই হারে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে দলটি। প্রতিপক্ষ সিটি ক্লাবের হয়ে ফাইফার নেন এনামুল হক আশিক। একই দলের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ এনামুল। তাতেই মূলত জয় পায় সিটি ক্লাব। এছাড়া মোহামেডান, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, বসুন্ধরা স্ট্রাইকার্স ও ঢাকা লিওপার্ডস নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে।

প্রাইম ব্যাংকের হারে বিরতির আগে পয়েন্ট টেবিলেও এসেছে পরিবর্তন। টানা দুই হারে চারে নেমে গেছে প্রাইম ব্যাংক। শীর্ষস্থান পোক্ত করেছে মোহামেডান। দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর তিনে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঈদের পর হবে শেষ চার রাউন্ডের খেলা।

সিটি ক্লাব-প্রাইম ব্যাংক

পিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ এনামুলের প্রথম সেঞ্চুরিতে ভর করে সাত উইকেটে ২৬৬ রান তোলে সিটি ক্লাব। এনামুল ১০৩ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার সাদিকুর রহমানের ব্যাটে আসে ৫৮ রান। জবাবে আজিজুল হাকিম তামিমের ৯৫ রান ছাড়া বলার মতো কিছু করতে পারেনি প্রাইম ব্যাংকের ব্যাটাররা। তাতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। দারুণ বোলিংয়ে ৪১ রানে পাঁচ উইকেট নেন এনামুল হক আশিক। এটা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার।

আবাহনী-অগ্রণী ব্যাংক

টেস্টের পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরে দারুণ এক সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। অগ্রণী ব্যাংকের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের ১৫তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। গতকাল ইউল্যাব মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তার সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটের জয় পায় আবাহনী। আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। জবাবে ৩২ ওভারে জয় নিশ্চিত করে আবাহনী। দলটির হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন ৫৬ রানে অপরাজিত ছিলেন।

মোহামেডান-গুলশান ক্রিকেট ক্লাব

শীর্ষে ওঠার দিনে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৩৭ রানের বড় জয় পেয়েছে মোহামেডান। আগে ব্যাট করতে নেমে বিকেএসপির চার নম্বর মাঠে তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৩৪৫ রানে থামে মোহামেডান। হৃদয় ৭৭ বলে ৮৬ ও মুশফিক ৬২ বলে করেন ৭২ রান। জবাবে তাইজুল ইসলামের ফাইফারে ১০৮ রানে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ইসলামুল আহসান আবির। ফাইফার নেওয়া তাইজুল ইসলাম ২৬ রানে নেন পাঁচ উইকেট।

লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাত উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের ৭৯ ও প্রীতম কুমারের ৩১ রানে ভর করে ২১০ রানে থামে গাজী গ্রুপের ইনিংস। জবাবে ইরফান শুক্কুরের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ভর করে সাত উইকেটের জয় নিশ্চিত করে রূপগঞ্জ। ইরফানের ব্যাটে আসে ১২৭ রান। এছাড়া ৩০ রান করে অপরাজিত ছিলেন আইচ মোল্লা।

বসুন্ধরা স্ট্রাইকার্স-ব্রাদার্স ইউনিয়ন

বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাত রানের জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। হাই স্কোরিং ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফজলে রাব্বির অপরাজিত ১৩২ ও ইমরানুজ্জামানের ৯৬ রানে ভর করে পাঁচ উইকেটে ৩২৪ রানে থামে বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস। জবাবে ওপেনার শাহরিয়ার কমলের ৬৯ ও শরিফুল ইসলামের ৫২ রানে ভর করে লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিল ব্রাদার্স। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৩১৭ রানে। তাতে সাত রানের হার নিয়ে ব্রাদার্স ইউনিয়নকে মাঠ ছাড়তে হয়।

ঢাকা লিওপার্ডস-রূপগঞ্জ টাইগার্স

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে মোহাম্মদ আব্দুল্লাহর সেঞ্চুরির পরও ঢাকা লিওপার্ডসের বিপক্ষে জয় পায়নি রূপগঞ্জ টাইগার্স। আগে ব্যাট করতে নেমে ইফতেখার হোসেন ইফতির ৯১ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৭১ রানে ভর করে সাত উইকেটে ২৭৬ রানে থামে ঢাকা লিওপার্ডসের ইনিংস। এছাড়া ৬৯ রানে অপরাজিত ছিলেন মঈন খান। জবাবে রূপগঞ্জ টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেন মোহাম্মদ আব্দুল্লাহ। তার ব্যাটে আসে ঠিক ১০০ রান। এছাড়া মুক্তার আলী ৫৭ ও কালাম সিদ্দিকী আলিন করেন ৫২ রান। তাতে নির্ধারিত ৪৫ ওভারে ২৪৬ রানে থামে রূপগঞ্জ টাইগার্স। ফলে ৩০ রানের হারে ম্যাচ ছাড়তে হয়েছে রূপগঞ্জ টাইগার্সকে।

একজনের মনোনয়ন বাতিল, মোট প্রার্থী ৩২ জন

শান্তর সাহসী বাংলাদেশ : টেস্ট ক্রিকেটে নতুন ভোরের গল্প

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে চারজন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ রিজওয়ান

ঈদের আগে প্রিমিয়ার ক্রিকেটে জাতীয় দলের তারকারা

বিসিবিতে নির্বাচনের আমেজ, প্রার্থী হতে চান ৩৯ জন

‘যতটুকু সম্ভব নির্বাচন স্বচ্ছ রাখার চেষ্টা করছি’

ক্রিকেটারদের বোনাসের টাকায় হবে সুইমিংপুল!