হোম > খেলা > ক্রিকেট

আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়-বিনি-মিতালি

স্পোর্টস ডেস্ক

ভারতের ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে নামান অ্যাওয়ার্ডস দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামীকাল রোববার রাজধানী দিল্লিতে এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি ক্রিকেটারদের বিশেষ স্বীকৃতি দিতে যাচ্ছে সংস্থাটি। ভারতীয় ক্রিকেটে সেবা, সততা ও স্থায়ী অবদানের স্বীকৃতি হিসেবে বিসিসিআইয়ের সাবেক প্রধান রজার বিনি, সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় এবং নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজকে সম্মানজনক কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে।

কোচ দ্রাবিড়ের অধীনে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সে সুবাদে এত বড় সম্মাননা পেতে যাচ্ছেন ‘দ্য ওয়াল’খ্যাত সাবেক এ তারকা ব্যাটসম্যান। সঙ্গে ভারতের হয়ে আইসিসি ট্রফি জয়ী সবশেষ পাঁচটি দলের সবাই সম্মাননা পাবেন এই অনুষ্ঠানে।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘এই বছরের অনুষ্ঠানে রজার বিন্নি ও রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটে অসাধারণ সেবার স্বীকৃতি দিতে বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার কর্নেল সি কে নাইডু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হবেন। এছাড়া নারী ক্রিকেটে একই সম্মানে ভূষিত হবেন মিতালি রাজ।’

নাহিদ রানা যাবেন পিএসএলে!

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

বোলিং নিয়ে খুশি মাহেদি

হারে শুরু নারীদের টি-টোয়েন্টি সিরিজ

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে

মাঝের ওভারে বদলে গেছে ম্যাচের ভাগ্য

৪ মে শুরু ঢাকা ডিপিএল, থাকছে না সুপার লিগ পর্ব

ফিশারের ১ বলে শামীমের ১৭ রান!