হোম > খেলা > ক্রিকেট

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

স্পোর্টস রিপোর্টার

হ্যামস্ট্রিংয়ের চোটে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের চোটের বিষয়টি জানিয়েছে বিসিবি।

জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান জানিয়েছেন, 'গত ১৯ সেপ্টেম্বর বোলিং অনুশীলনের সময় সাইফউদ্দিন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান। এমআরআইয়ের পর তার ইনজুরি ধরা পড়ে। পুনর্বাসনের পর তার ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে'

সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার খবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি। গেমস কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে একজন বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিসিবি।

এদিকে, চোটের শঙ্কা আছে দেড় বছর পর জাতীয় দলে ফেরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুল ছিলে যাওয়ায় জুতা পরতে পারছেন না। এ কারণে সোমবার মিরপুরে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করেননি তিনি। মাঠের পাশেই খালি পায়ে দৌড়াতে দেখা গেছে তাকে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

প্রস্তুতি ম্যাচে লিটনদের হারাল সোহানরা

প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন অ্যান্টিগা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প

সাকিব-আকবরের পর নেপালের লিগে ডাক পেলেন আরিফুল

অ্যাথলেটিক ট্র‍্যাক বসানো ও স্টেডিয়াম উন্নয়নসহ যেসব সিদ্ধান্ত হলো বিসিবি সভায়

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত