হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ ব্যর্থতার পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডের নেতৃত্ব ধরে রাখলেও বড় পরীক্ষা তার সামনে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে তারা।

আগামীকাল (৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। অজিদের মাটিতে সিরিজ খেলার অনুভূতি নিয়ে গতকাল বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, 'এখানে এসে বেশ আনন্দিত এবং রোমাঞ্চিত। ভিন্ন পরিস্থিতিতে খেলা সবসময়ই বেশ চ্যালেঞ্জিং হয়। দলকে বেশ ভালো দেখাচ্ছে, আমরা এখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। কী পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি, সেটা সম্পর্কে ধারণা হয়েছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো ফরম্যাটে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশ। তবে জয় তো দূরের কথা, অজি নারীদের বিপক্ষে কখনো লড়াইও করতে পারেনি টাইগ্রেসরা। তাই লড়াইটা যে অনেকটা অসম, সেটা আর বলার দাবি রাখে না।

তবে নিজেদের সেরাটা দিলে এবং ইউনিট হিসেবে পারফর্ম করলে জ্যোতির দল যে কাউকে হারাতে পারে বলে বিশ্বাস অধিনায়কের, 'আমরা একটি দল বা একক ইউনিট হিসেবে খেলব। আমরা এমন একটি দল, যারা একসঙ্গে দল হিসেবে খেললে এবং একটি ইউনিট হিসেবে পারফর্ম করলে যেকোনো দলকেই চমকে দিতে পারি।'

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সম্পর্কে নিগার বলেন,'আমরা জানি, তারা সেরা দল। আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, তাদের বিপক্ষে ঠিক কী ধরনের অ্যাপ্রোচ নিয়ে খেলছি। আমার মনে হয় নির্দিষ্ট দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব ইতিবাচক হতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। এবং আমরা অবশ্যই তাদের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলব।'

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারী দল

দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকান পরামর্শক খুঁজছে বিসিবি

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়তে পারে দল, বাংলাদেশের সূচিতেও আসবে পরিবর্তন

বসুন্ধরা স্পোর্টস সিটি পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নাসুম-মেহেদী

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ফেরানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল আইসিসি

ইমরান খানের পাশে রবি শাস্ত্রী