হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজ শেষে হবে মিরাজের অধিনায়কত্বের সিদ্ধান্ত!

স্পোর্টস রিপোর্টার

এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব উঠেছিল মেহেদি হাসান মিরাজের কাঁধে। গত বছর দায়িত্ব পাওয়া মিরাজের মেয়াদ প্রায় শেষদিকে। পাকিস্তান সিরিজের পর পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজে থাকবেন অধিনায়কের দায়িত্বে। দায়িত্বের মেয়াদ প্রায় শেষদিকে এলেও মেহেদি হাসান মিরাজ এখনো জানেন না তার ভবিষ্যৎ সম্পর্কে। তবে এখনো এ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তার মধ্যে।

গতকাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কাছে গিয়েছিল এই সম্পর্কিত প্রশ্ন। উত্তরে তিনি বলেন, ‘ওইটা তো আমার একার সিদ্ধান্ত নয়, ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের সিদ্ধান্ত। আর তারা (বিসিবি) এখনো ওই ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। আমার কাছে মনে হয়, যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হয়তো এই সিরিজের পর আলোচনা করা হবে।’

অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো চিন্তাভাবনা না করলেও খুব একটা ফর্মে নেই মেহেদি হাসান মিরাজ। তবে এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করছেন না তিনি। মিরাজ বলেন, ‘আমি চিন্তিত নই। বিশ্বকাপের পরে আমরা প্রায় ১৫টি ওয়ানডের মতন খেলেছি । এবং অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। আমার কাছে মনে হয়, সবার প্রত্যাশা যে রকম আমার কাছ থেকে, অনেক ম্যাচ জেতাবো, মানুষের সবার প্রত্যাশা যেটা হয়তো সেটা হচ্ছে না, গড়পড়তা হচ্ছে।’

অধিনায়কত্ব নিয়ে মিরাজ আরো বলেন, ‘এটা আসলে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। আমার রোলটা আমি চেষ্টা করব যেহেতু আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য।’

মিরাজ আরো বলেন, ‘ক্যাপ্টেনসি এটা একটা টিমের প্রয়োজনে একজন ক্যাপ্টেন থাকবে। অধিনায়কত্ব যাকেই দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে জিনিসটা আরো সুন্দরভাবে দলকে বিল্ড করা যায়। পারফরম্যান্সটা হবে অধিনায়ক হিসেবে কতগুলো ম্যাচ হারছে বা কতগুলো জিতছে। এগুলো তো নিশ্চয়ই ক্রিকেট বোর্ড দেখবে।’

তরুণদের জন্য নতুন সুযোগ দেখছেন শাহিন শাহ

লক্ষ্যটা এক ঢিলে দুই পাখি শিকার!

অভিজ্ঞ বাংলাদেশ বনাম নতুন পাকিস্তান

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডেসহ আরও যত খেলা

আইসিসির প্রাইজমানির চেয়ে বেশি বোনাস হিসেবে পাচ্ছে ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটাররা

পাকিস্তান সিরিজে থাকছে বিশেষ উদ্যোগ

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি: মিরাজ

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

চ্যালেঞ্জিং ক্রিকেট হবে বলছেন পাকিস্তান কোচ

‘ক্রিকেটকে শেষ করে দিয়েছে ভারত’