হোম > খেলা > ক্রিকেট

নামিবিয়াকে উড়িয়ে দিল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। অভিষেক শর্মাকে ছেড়ে খেলতে নামা এই ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ২০৯ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে, মাত্র ১১৬ রানে থামে নামিবিয়ার ইনিংস। তাতে ৯৩ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা।

দিল্লিতে আগে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ঈশান কিষাণ ও সাঞ্জু স্যামসন এনে দেন উড়ন্ত সূচনা। দুই ওভারেই স্কোরবোর্ডে তোলে ২৫ রান। এর মধ্যে ৮ বলে ২২ রান করেন স্যামসন। ওই জুটি ভাঙার পর উইকেটে ঝড় তোলেন ঈশান। ২৪ বলে করেন ৬১ রান। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৮ বলে করেন ৫২ রান। নামিবিয়ার হয়ে গেরহার্ড এরাসমাস ২০ রানে নেন ৪ উইকেট।

২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের বোলারদের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার লউরেন স্টেনক্যাম্পের ব্যাটে। এছাড়া ২২ রান করেন জান ফ্রাইলিংক। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৭ রানে নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০৯/৯, ২০ ওভার (ঈশান কিষান ৬১, পান্ডিয়া ৫২; ইরাসমাস ৪/২০)।

নামিবিয়া: ১১৬/১০, ১৮.২ ওভার (বরুণ অরুণ ৩/৭, পান্ডিয়া ২/২১, অক্ষর ২/২০)।

ফল: ভারত ৯৩ রানে জয়ী।

ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া (ভারত)।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’