হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার ঘূর্ণিতে ১৪৫ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

শুরুটা ছিল আশাব্যঞ্জক। ওপেনিং জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভালো কিছুর ইঙ্গিতও মিলেছিল। কিন্তু শ্রীলঙ্কা ‘এ’ দল স্পিন আক্রমণ শুরু করতেই বদলে গেল ম্যাচের চিত্র। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত এশিয়া কাপ রাইজিং স্টার্সে ৪২.৫ ওভারে ১৪৫ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলের লক্ষ্য ১৪৬ রান।

দোহায় গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। সাইফ ও ইমনের উদ্বোধনী জুটিতে আসে ৫০ রানের বেশি। ইমন ৩২ রান করে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক। সাইফের ব্যাট থেকে আসে ২৮, শাহাদাত হোসেন করেন ১৩ রান। কিন্তু স্পিনাররা আক্রমণে আসার পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার।

অভিজ্ঞ ব্যাটার আফিফ হোসেন ও সাব্বির রহমানও দ্রুত ফিরে যান। মাঝের সারিতে ইফতি, বাসির ও রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে ইফতি করেন ৩১ রান। ঘূর্ণি বলে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রিজওয়ানের সংগ্রহ ১৫, বাসির করেন ১০ রান।

শ্রীলঙ্কার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে রান তোলাই কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। ব্যাটারদের তাড়াহুড়ো করে শট খেলার প্রবণতা ও বলের গুণাগুণ বুঝে ব্যাটিং করতে না পারার দুর্বলতা স্পষ্ট হয়েছে ইনিংসে। টানা ১৩১ বল কোনো বাউন্ডারি না পাওয়াই বাংলাদেশের ব্যাটিং দুর্দশার বড় প্রমাণ।

শ্রীলঙ্কার হয়ে রাভিন্দু ফার্নান্দো ২৮ রান দিয়ে নেন ৪ উইকেট। সাহান ৩টি, ভিয়াসকান্ত ২টি এবং সামুথিথা নেন একটি উইকেট।

প্রোটিয়া পেসারদের দাপটে বিপর্যয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

১২০ ওভারের ধৈর্যে ভারতকে রুখে দিল নিউজিল্যান্ড

চার পেসার নিয়ে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশন

সেঞ্চুরিয়নে বৃষ্টি, নির্ধারিত সময়ে টস হয়নি

সেঞ্চুরিয়নে কি সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

কেউ না কেউ দায়িত্ব নেবে, বিশ্বাস সিমন্সের

পাকিস্তানের কাছে হারল ভারত

প্রোটিয়াদের একাদশে নরকিয়া-ডি জর্জিরা