হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান- এ খবর পেয়ে যারপরনাই খুশি শ্রীলঙ্কা। খবরটি পেয়ে আর দেরি করেননি শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। উচ্ছ্বসিত হয়ে এক্স প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘খুবই আনন্দ লাগছে যে, কলম্বোতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়ে হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ।’

সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ বলেন, ‘শ্রীলঙ্কার অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান সরকার ও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সহযোগিতার জন্য পিসিবি ও পাকিস্তানের ক্রীড়া কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। এটি ক্রীড়াসুলভ মানসিকতা, বন্ধুত্ব এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রতিফলন।’

এর আগে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা নিয়ে পাকিস্তান সরকার জানায়, ‘পিসিবির প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য সদস্য দেশগুলোর সমর্থনমূলক বার্তা পাকিস্তান সরকার পর্যালোচনা করেছে। এই পত্রালাপগুলোতে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোর একটি কার্যকর সমাধান নিশ্চিতের জন্য পাকিস্তানের নেতৃত্ব প্রত্যাশা করা হয়েছিল।’

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ