হোম > খেলা > ক্রিকেট

এসএলসিতে সবার পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

পদত্যাগ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল আগের দিন। সিদ্ধান্তটি এসেছিল এক বিশেষ কমিটির সভায়। সেই সিদ্ধান্ত মেনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটির সদস্যরা গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

তার আগে শাম্মি সিলভাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে। আর্থিক অনিয়মের অভিযোগ ও জনরোষের মুখে গত শুক্রবার শাম্মি সিলভার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক হয়, যেখানে ‘সৌহার্দপূর্ণ বিদায়’ নিয়ে সমঝোতাও হয় দুই পক্ষের। শ্রীলঙ্কা সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ করবে ক্রিকেট বোর্ডে। যার নেতৃত্বে থাকতে পারেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে।

শোনা যাচ্ছে, সংস্কার কার্যক্রম গতিশীল করতে এই কমিটিতে দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের নারী দলও

ব্যাটিং ধসের পর শেষ জুটিতে বাংলাদেশের সংগ্রহ ১৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন