হোম > খেলা > ক্রিকেট

মিরপুরের উইকেটের দায়িত্বে হেমিং, বরিশালের কিউরেটর খোকন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের নতুন ভেন্যু সচল করার অংশ হিসেবে ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস বিভাগে রদবদল আনা হয়েছে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অভিজ্ঞ পিচ কিউরেটর বদিউল আলম খোকনকে সরিয়ে বরিশালের সদ্য প্রস্তুতকৃত 'কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম'-এর দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব একাই সামলাবেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালনায় প্রায় ৬৫ কোটি টাকার মেগা আধুনিকায়ন প্রকল্প শেষে বরিশাল স্টেডিয়ামটি এখন পূর্ণাঙ্গ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। আগামী এক মাসের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে হস্তান্তর করা হবে। নবনির্মিত এই ভেন্যুটি চালুর পূর্বপ্রস্তুতি হিসেবেই অভিজ্ঞ কিউরেটর বদিউল আলম খোকনকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবির গ্রাউন্ডস বিভাগ। খোকন বরিশালে যুক্ত হওয়ার পর একই সঙ্গে বরিশাল ও খুলনা—দুই স্টেডিয়ামের মাঠ ও উইকেটের প্রধান দেখভালের দায়িত্ব পালন করবেন।

এই রদবদলকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। তিনি জানান, ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিধি বাড়াতে আঞ্চলিক স্টেডিয়ামগুলোকে পুরোদমে প্রস্তুত করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ কিউরেটরদের নিজ নিজ অঞ্চলের কাছাকাছি দায়িত্ব দিলে যাতায়াত সহজ হওয়ার সঙ্গে মাঠের সার্বিক কাজের মানও উন্নত হবে।

চীনে জিতল জাতীয় হকি দল

মিরপুরে অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়

তেজগাঁও এলাকায় অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন মুখপাত্র শহীদ আবু সাঈদ

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ: গ্রেপ্তার ৬

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর