হোম > খেলা > ক্রিকেট

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

স্পোর্টস রিপোর্টার

পাওনা অর্থ পরিশোধ না হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেও খেলেননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে আজকের ম্যাচটি ওয়াকওভার পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

ওয়াকওভারে হারার ফলে ব্রাদার্স ইউনিয়নের প্রিমিয়ার লিগে টিকে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন তারা।

দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ চুক্তির মাত্র ২০ শতাংশ অর্থ পেয়েছেন। আবার অনেকেই পেয়েছেন ১৩ থেকে ১৫ শতাংশের বেশি নয়। বৃহস্পতিবার ছিল অর্থ পরিশোধের নির্ধারিত দিন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না পাওয়ায় শুক্রবার মাঠে নামতে অস্বীকৃতি জানান ক্রিকেটাররা।

এ নিয়ে ব্রাদার্স ইউনিয়নে আর্থিক সংকটের অভিযোগ নতুন নয়। গত মৌসুমেও পারিশ্রমিক বকেয়া নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। এবার সেই সমস্যার জেরেই মাঠের লড়াইয়ের বদলে প্রশাসনিকভাবে ম্যাচ হারতে হলো ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

ক্রিকেটারদের এই প্রতিবাদ দেশের ঘরোয়া ক্রিকেটে আর্থিক ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের প্রাপ্য পরিশোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

লর্ডসে টেস্টকে গুডবাই জানাবেন উইলিয়ামসন

টিভিতে বাংলাদেশ-নেপাল সাফ সেমিফাইনালের ম্যাচসহ আরও যত খেলা

স্কটিশ কন্যাদের হারাল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সমতায় অস্ট্রেলিয়া