হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের সামনে জয়ের হাতছানি

রাওয়ালপিন্ডি টেস্ট

স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসটা যাচ্ছে-তাই বাজে কেটেছে শ্রীলঙ্কার। পাকিস্তানের বোলিং দাপটের সামনে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৮ রানে। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ প্রত্যাবর্তনের গল্পই লিখেছে তারা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩০৯ রান তুলেছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে লড়াইয়ে ফিরলেও স্বস্তিতে নেই লঙ্কানরা। প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে চাপে পড়েছে তারা। মিলান রত্নায়েকের লড়াই স্বত্ত্বেও তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড মাত্র ৮২ রান। হাতে রয়েছে আর মাত্র ১ উইকেট। অলৌকিক কিছু না ঘটলে শ্রীলঙ্কার হার এখন সময়ের ব্যাপার মাত্র, একথা নিসন্দেহে বলা যায়। আর পাকিস্তানের সামনে উঁকি দিচ্ছে জয়ের স্বপ্ন।

বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৩ ওভারে ৩০৯/৯ রান তুলে ম্যাচ জমিয়ে তোলে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস (৫৩) ও সোনাল দিনুশা (৫৪) হাফ-সেঞ্চুরি করেন, আর পাসিন্দু সুরিয়াবান্দারা খেলেন ৩৮ রানের ধৈর্যশীল ইনিংস। পরে লোয়ার অর্ডারে মিলান রত্নায়েকে ৮২ বলে অপরাজিত ৬০ রানের ঝড়ো ও প্রতিরোধী ইনিংসে দলকে লিড এনে দেন। পাকিস্তানের হয়ে আমের জামাল ৩, মোহাম্মদ আব্বাস ২ এবং রাজাউল্লাহ ২ উইকেট নেন। চতুর্থ দিনে শেষ উইকেটে লিড আর কতটুকু বাড়াতে শ্রীলঙ্কা, সেটাই এখন দেখার।

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ধসিয়ে দেন পাকিস্তানের পেসাররা। ৩৫.৩ ওভারে ৯৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৩২ ও সোনাল দিনুশা ২১ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ এবং আমের জামাল সমান ৩টি করে উইকেট নেন।

তবে পাকিস্তান প্রথম ইনিংসে ৮৭.৫ ওভারে ৩২৫ রান সংগ্রহ করে ২২৭ রানের বড় লিড পেয়ে। গাজী ঘোরি ৫৪, আজান আওয়াইস ৪৭, তৈয়ব আরিফ ৪৬ এবং রাজাউল্লাহ ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন। শ্রীলঙ্কার লাহিরু কুমারা একাই নেন ৫ উইকেট। আর আসিথা ফার্নান্দো শিকার করেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৯৮/১০ ও ৩০৯/৯, ৯৩ ওভার (মিলান ৬০*, দিনুশা ৫৪, কুশল ৫৩; জামাল ৩/৬৭, আব্বাস ২/৫৪, রাজাউল্লাহ ২/১১০)।

পাকিস্তান: ৩২৫/১০, ৮৭.৫ ওভার (গাজী ৫৪, আজান আওয়াইস ৪৭, তৈয়ব ৪৬, রাজাউল্লাহ ৪২; লাহিরু ৫/৯৫ ও ফার্নান্দো ৩/৮৮)।

*তৃতীয় দিন শেষে

শুরুতেই হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল

হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজছেন শান্ত

৪০০ রান টপকে জিতে উচ্ছ্বসিত বাভুমা

লর্ডসে নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

জোহান্সবার্গে হার এড়াতে পারল না বাংলাদেশ

হারের অপেক্ষায় বাংলাদেশ

সিরিজ জয়ের আনন্দের মধ্যেই শাস্তি পেল ভারত

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে লাল বলের আরো রোমাঞ্চ

এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর আলোকস্বল্পতায় বন্ধ ম্যাচ