হোম > খেলা > ক্রিকেট

তাসকিন-হাসানের দাপটের পর উইকহ্যাম-জাংগুর পাল্টা আক্রমণ

স্পোর্টস রিপোর্টার

সিলেট টেস্টে প্রথম ঘণ্টায় দাপট দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। সকালের উইকেটের সুবিধা নিয়ে দারুণ সুইং আদায় করে নিয়েছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। তবে শুরর ধাক্কার পর কেভিন উইকহ্যাম এবং আমির জাঙ্গুর ব্যাটে প্রতিরোধ গড়তে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম সেশন শেষে ৩ উইকেটে ৮৬ রান করেছে উইন্ডিজ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ তুলে দেন। তবে সাদমান সেই ক্যাচ নিতে পারেননি।

উইকেটের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। বল গিয়ে আঘাত করে স্টাম্পে।

খানিক বাদেই আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ষষ্ঠ ওভারে কেভম হজকে বোল্ড করেন তিনি। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বল। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।

জশুয়া ডি সিলভাকে ফিরিয়ে উইন্ডিজকে আরও চাপে ফেলেন তাসকিন। ইনিংসের নবম ওভারে এই উইকেটরক্ষক ব্যাটারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাসকিন।

২৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন উইকহ্যাম এবং জাঙ্গু। ৩২ রানে অপরাজিত আছেন জাঙ্গু, ২৭ রান করেছেন উইকহ্যাম।

সিলেটে পেসারদের দাপট, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

তাইজুলকে নিয়েই ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফেভারিটদের তালিকায় নেই বাংলাদেশÑভন

কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

‘প্রয়োজনে কোলাকুলি করবো’, হ্যান্ডশেকের প্রতিশ্রুতি ভারত-পাকিস্তানের

পিচ নিয়ে এখনও গোলকধাঁধায় ওয়েস্ট ইন্ডিজ

তাইজুলের অফফর্ম নিয়ে দুশ্চিন্তায় দল

সিলেটে ক্রিকেট সুখের খোঁজে বাংলাদেশ

ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

শিবলি-আব্দুল্লাহর আক্ষেপের দিনে চট্টগ্রাম, রংপুর ও খুলনার জয়