হোম > খেলা > ক্রিকেট

নাহিদকে নিয়ে আবারও ইনজুরি শঙ্কা

স্পোর্টস রিপোর্টার

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে চোট পেয়েছিলেন নাহিদ রানা। গত ২ মাস ধরে সেই চোট থেকেই সেরে ওঠার চেষ্টায় আছেন টাইগার পেসার। তবে মাঠে ফেরার আগে আবারও ইনজুরি শঙ্কা দেখা গেল নাহিদকে নিয়ে।

পূনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হালকা অনুশীলন করে যাচ্ছেন নাহিদ। দিন দুয়েক আগে সেখানেই কোমরে ব্যথা পেয়েছেন তিনি।

বিসিবির সূত্র বলছে, নাহিদের এবারের চোট তেমন গুরুতর নয়। বোলিংয়ের সময় হালকা ব্যথা অনুভব করছেন তিনি**।** তবে পরীক্ষা-নিরীক্ষার আগে বিস্তারিতভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না।

নাহিদের এই নতুন সমস্যা এমন সময়ে দেখা দিল, যখন তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। সামনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে কোন সংস্করণে খেলানো হবে, সেটি নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা।

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সম্প্রতি জানিয়েছিলেন, নাহিদ ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য ফিট আছেন। তবে তাকে কোন ধরনের ক্রিকেট দিয়ে ফেরানো হবে, সেটি নির্ভর করছে পেস বোলিং ম্যানেজমেন্টের পরিকল্পনার ওপর। আগামী ৯ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

তবে নতুন করে কোমরে ব্যথা পাওয়ায় আপাতত নাহিদের শারীরিক অবস্থার দিকেই নজর রাখতে হচ্ছে বিসিবিকে। পরীক্ষা-নিরীক্ষার ফল এবং পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার পরবর্তী পরিকল্পনা।

ডি থ্রি টুর্নামেন্টে কে কোন দলের কোচ হলেন

যে সমীকরণে সেমিফাইনালে উঠল বাংলাদেশ

মাঠে প্রতিপক্ষ মালয়েশিয়া, আকাশে বৃষ্টি!

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে নামার আগেই শান্তকে হারাল বাংলাদেশ

বৃষ্টিতে পণ্ড অনুশীলন, তবুও ম্যাচ খেলতে প্রস্তুত লিটনরা

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের

নাগোয়ায় বৃষ্টিতে আটকে ক্রিকেট আনন্দ!

ঘরোয়া ক্রিকেটে বিসিবির নতুন উদ্যোগ 'ডি থ্রি' টুর্নামেন্ট

কোহলির রেকর্ডের রাতে দুর্দান্ত জয় ভারতের