হোম > খেলা > ক্রিকেট

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দলে সহ-অধিনায়ক হিসেবে আছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া হয়েছে দল।

টপ অর্ডারে লিটনের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফ হাসান। এছাড়াও ব্যাটিং বিভাগে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী।

অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান। স্পিনে রয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস আক্রমণে আছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

ইনজুরিতে মুশফিক, সিলেট টেস্টে খেলবেন তো?

প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান বাংলাদেশের

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে ফুটবলের যত ম্যাচ

ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ