হোম > খেলা > ক্রিকেট

ক্যাপ্টেন্স কার্ডে যেসব সুযোগ সুবিধা পাবেন অধিনায়করা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই অংশ হিসেবে গতকাল রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ একটি কার্ড তুলে দেওয়া হয় তাদের হাতে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী- সকল অধিনায়কই এই কার্ড পেয়েছেন।

বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে অন্তত একটি ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন সবার হাতেই এই কার্ড তুলে দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়করা পাবেন বিশেষ কিছু সুযোগ-সুবিধা। এর মধ্যে আছে- দেশের ভেতর যে কোন আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে বিনামূল্যে প্রবেশাধিকার। এছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা পাবেন। দরকার হবে না কোন অ্যাপপয়েন্টমেন্টের।

বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মোট ৩২ অধিনায়ককে এই কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ জন পুরুষ অধিনায়ক ও ৫ জন নারী। পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড হস্তান্তর করায় বেশিরভাগ অধিনায়কই উপস্থিত ছিলেন মঞ্চে। তবে ছিলেন না- মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।

ক্যাপ্টেনস কার্ড নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আপনারা যে টিকিট পেতেন সেটা থাকবে; কিন্তু সেটা হবে আপনার পরিবার, সন্তানদের জন্য। আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন, তার মূল্য কোনো টিকিট দিয়ে হয় না। এটা শুধু আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা সম্মান।’

এছাড়া স্বাস্থ্য চিকিৎসার কথা উল্লেখ করে তামিম আরও বলেন, ‘অধিনায়করা যখনই অবসর নেবেন- যারা নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন- তারা জাতীয় দলের ক্রিকেটারদের মতোই স্বাস্থ্যবিমা পাবেন। আজ থেকে বিসিবির মেডিকেল টিম ২৪ ঘণ্টা আপনাদের জন্য থাকবে। ডাক্তারকে আলাদা করে ফোন করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয়, সেটা ঠিক করার দায়িত্ব বিসিবির।’

ভবিষ্যতে এই কার্ডে সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান বিসিবি সভাপতি। তার কথায়, ‘বিসিবি যত বড় হবে, এই কার্ডের সুবিধাও তত বাড়বে। আমরা আরও নতুন সুবিধা যোগ করব। এটা খুব বড় কিছু নয়, কিন্তু একটা শুরু। বিসিবির পক্ষ থেকে আপনাদের প্রতি ছোট্ট একটা সম্মান।’

বিসিবিতে ঢোকার আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখার আহ্বান তামিমের

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ