হোম > খেলা > ক্রিকেট

স্যান্ডপেপারগেট ইস্যুতে কামিন্সের পাশে হ্যাজলউড

স্পোর্টস ডেস্ক

স্যান্ডপেপার কাণ্ডের পুরোনো ক্ষত আবারও সামনে আসতেই প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন সতীর্থ জশ হ্যাজলউড। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা কিংবা মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তার কোনো ধারণা ছিল না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। একই সঙ্গে অধিনায়ক হিসেবে কামিন্সের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

উসমান খাজার আত্মজীবনীতে স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নতুন অভিযোগের পর বিতর্ক ছড়ায়। পরে ক্যামেরন ব্যানক্রফটও দাবি করেন, ঘটনাটি সম্পর্কে দলের আরো অনেকে জানতেন। এতে কামিন্সের অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। তবে কামিন্স অভিযোগ অস্বীকার করে বলেছেন, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি জানতেন না। হ্যাজলউডও একই অবস্থানে অনড়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে হ্যাজলউড বলেন, সাম্প্রতিক সময়ে কামিন্সকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, তা অনেকটা একতরফা। অধিনায়ক হিসেবে গত পাঁচ-ছয় বছরে কামিন্স দলকে যে জায়গায় নিয়ে গেছেন, সেটিকে অসাধারণ বলেই মনে করেন তিনি। তার মতে, কামিন্স একজন দারুণ নেতা এবং দলের অন্য সদস্যদের কাছ থেকেও একই ধরনের সমর্থন পাওয়া যাবে।

এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে কামিন্সকে অধিনায়ক হিসেবে না দেখলে দলের পরিস্থিতি কেমন হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন হ্যাজলউড। অধিনায়কত্ব থেকে কামিন্সকে সরিয়ে দেওয়া হলে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

কামিন্সের ওপর ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বসম্মত সমর্থন জানানোর পর হ্যাজলউডের বক্তব্য তার অবস্থানকে আরো শক্তিশালী করল। তবে বিতর্কের অবসানে গঠিত স্বাধীন ফোরামে খেলোয়াড়দের বক্তব্য শোনার অপেক্ষা থাকছে।

স্যান্ডপেপারগেট কাণ্ডে কামিন্সকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সর্বসম্মত সমর্থন’

রাহুলের সেঞ্চুরিতে ওয়েলিংটনে ভারতের লিড

কুঁচকির চোটে সেঞ্চুরিয়নে নেই মুশফিক

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

সেঞ্চুরিয়নের জন্য পরিকল্পনা কী?

ছোট পর্দায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

বাংলাদেশ সিরিজে নেই বাভুমা-রাবাদারা

দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

২০৯ রানে পিছিয়েও চালকের আসনে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের