হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের হাত মেলাতে বাধ্য করার ক্ষমতা নেই: এমসিসি

নো হ্যান্ডশেক বিতর্ক

স্পোর্টস ডেস্ক

অনেক দিন ধরেই ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা হাত মেলাচ্ছেন না। এ নিয়ে চলছে বিতর্ক। এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংস্থাটি জানিয়েছে, খেলোয়াড়দের হাত মেলাতে বাধ্য করা বা ওপর মহল থেকে আসা নির্দেশনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই।

সাম্প্রতিক সময়ে দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান 'এ' দলের কাছে ভারত 'এ' দলের হারের পর দুদলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর ঘটনা ফের আলোচনায় আসে। তিলক ভার্মার নেতৃত্বাধীন ভারত 'এ' দল ম্যাচ শেষে কিংবা আগে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি।

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি২০-এর পঞ্চম মৌসুম উপলক্ষে সেখানে অবস্থানরত এমসিসির আইন ব্যবস্থাপক ও ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এমসিসি অবশ্যই চায় খেলোয়াড়রা মাঠে একে অপরের সঙ্গে হাত মেলাক, কিন্তু ওপর মহল থেকে কোনো নির্দেশনা এলে তা নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয়। স্টুয়ার্টের মতে, এমন কিছু ঘটনা ঘটে যা ক্রিকেটের সীমানা ছাড়িয়ে যায় এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে তৈরি হয়। এসব বিষয়ে মন্তব্য করার অবস্থান এমসিসির নেই বলেও তিনি উল্লেখ করেন।

তবে মাঠের ভেতরের শৃঙ্খলা ও সম্মান বজায় রাখার ওপর জোর দিয়েছেন এমসিসির এই কর্মকর্তা। তার ভাষায়, সংস্থাটি যা নিয়ন্ত্রণ করতে পারে তা হলো মাঠের ভেতরের পরিবেশ—যেখানে খেলোয়াড়রা একে অপরকে, আম্পায়ার ও আম্পায়ারদের কর্তৃত্বকে এবং খেলাটিকে সম্মান করবেন।

ভারতীয় ক্রিকেট দলের এই অবস্থানের শুরু ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ থেকে। দুবাইয়ে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে—যা পেহেলগামে সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ পর আয়োজিত হয়েছিল—ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে। এরপর থেকে সিনিয়র পর্যায়ের সঙ্গে নারী ও বিভিন্ন বয়সভিত্তিক দলসহ এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টেও একই ধারা অব্যাহত রয়েছে। তবে ফুটবলে গল্পটা ভিন্ন। সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে হাত মিলিয়েছে দুদল।

ক্রীড়া সংগঠক মহিউদ্দিন বুলবুল আর নেই, ক্রীড়াঙ্গনে শোক

‘আউট হওয়া শটটাই তখনো মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ মিস প্রসঙ্গে মাকেতা

প্রোটিয়া পেসারদের তোপে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

শ্রীলঙ্কার কাছে হেরেও সেমিফাইনালে বাংলাদেশ

প্রোটিয়া পেসারদের দাপটে বিপর্যয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার ঘূর্ণিতে ১৪৫ রানেই অলআউট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

১২০ ওভারের ধৈর্যে ভারতকে রুখে দিল নিউজিল্যান্ড

চার পেসার নিয়ে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশন