হোম > খেলা > ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

বিপিএল বাতিলের ক্ষতি পুষিয়ে নিতে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হওয়ার কারণে ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সাময়িক বা এককালীন ক্ষতিপূরণের বদলে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে দেশের বৃহত্তর ক্রিকেট গোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

গতকাল মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে কোয়াবের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধিরা এই তথ্য জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোয়াব প্রতিনিধি ও ক্রিকেটার সাইফ হাসান বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিপিএল যেহেতু হচ্ছে না, অবশ্যই আমাদের একটি ক্ষতি হচ্ছে। তবে বিসিবি আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ পরিকল্পনা রেখেছে, যেখানে শুধু বিপিএলের খেলোয়াড় নন; বরং আমাদের ঘরোয়া ক্রিকেটের যত খেলোয়াড় আছেন, সবার জন্যই তা উপকারী হবে।’

জানা গেছে, বিপিএল না হওয়ার ক্ষতিপূরণ হিসেবে শুরুতে বিসিবির পক্ষ থেকে এককালীন কিছু অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ক্রিকেটাররা সেটি মেনে নেননি। আয়ের বড় উৎস নিয়ে প্রতি বছরের অনিশ্চয়তা দূর করতে তারা স্থায়ী সমাধানের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ ফি প্রায় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বোর্ড।

বিপিএলের বিকল্প হিসেবে নতুন কোনো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, ‘বিপিএল না হওয়ায় বিকল্প কিছু করে খেলোয়াড়দের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো অবস্থা এখন নেই এবং সেটি হবেও না। বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না।’

তবে বিকল্প টুর্নামেন্ট না হলেও নতুন কাঠামোতে ঘরোয়া ক্রিকেটের বিশাল একটি অংশ কীভাবে উপকৃত হবে, তার ব্যাখ্যা দেন কোয়াব সভাপতি। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে মিঠুন বলেন, ‘আমরা শুধু ৫০-৭০ জন খেলোয়াড়ের কথা চিন্তা না করে কীভাবে ১৫০-২০০ খেলোয়াড় ভবিষ্যতে উপকৃত হতে পারে এবং বিষয়টি যেন টেকসই হয়, সেই সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের সাময়িক সুবিধার কথা চিন্তা না করে আমরা ভবিষ্যতের কথা ভেবেছি যেন আমাদের পরবর্তী প্রজন্মের খেলোয়াড়রা আরো বেশি উপকৃত হতে পারে।’

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বৃদ্ধির এই প্রতিশ্রুতি বিসিবির আগামী বোর্ড সভায় অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক