হোম > খেলা > ক্রিকেট

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা পালিত হবে বৃহস্পতিবার। তবে দেশের নারী ক্রিকেট দলের সদস্যদের ঈদের আনন্দ শুরু হয়েছে একদিন আগেই। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করছেন নিগার সুলতানা জ্যোতিরা। দেশটিতে বুধবার ঈদ উদযাপিত হওয়ায় সেখানেই উৎসবের আমেজে সময় কাটিয়েছেন টাইগ্রেসরা।

নতুন পোশাকে সতীর্থদের সঙ্গে হাসিখুশি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ক্রিকেটাররা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা একটি পোস্টে লিখেছেন, ‘দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

ঈদের নামাজ শেষে দলীয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের আনন্দঘন পরিবেশে দেখা গেছে। ব্যস্ত সূচির মাঝেও উৎসবের আমেজ ধরে রাখার চেষ্টা করেছেন সবাই। তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। স্থানীয় সময় দুপুরেই আবার অনুশীলনে নামার কথা রয়েছে দলের।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে গত রোববার দিবাগত রাতে প্রথম বহর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ে। পরে মঙ্গলবার শেষ ধাপে আরও ১৩ জন ক্রিকেটার স্কটল্যান্ডে পৌঁছান। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেই বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ নারী দল।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ-২ এ রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

* ১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস — এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
* ১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া — হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
* ২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান — হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
* ২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত — ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
* ২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা — লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

পুরোনোতে পড়ে থাকায় পাকিস্তানের এই পতন

একজনের মনোনয়ন বাতিল, মোট প্রার্থী ৩২ জন

পাঁচ সেঞ্চুরির দিনে টেবিলের শীর্ষে মোহামেডান

শান্তর সাহসী বাংলাদেশ : টেস্ট ক্রিকেটে নতুন ভোরের গল্প

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল