হোম > খেলা > ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বাংলাদেশের সামনে এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তাঁর মতে, বাকি ম্যাচগুলোতে ভালো ফল করতে পারলে ফাইনালের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তবে এ জন্য দলের সবচেয়ে বড় শক্তি হতে হবে আত্মবিশ্বাস।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’

বাংলাদেশ এখন যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। তাঁর বিশ্বাস, খেলোয়াড়দের দক্ষতা ও সামর্থ্যের পাশাপাশি নিজেদের ওপর আস্থাটাও সমান গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে তাদেরই মাঠে গিয়ে জেতার মানসিকতা থাকতে হবে বলে মনে করেন তিনি।

মুশতাক বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসই আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।’

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ টেনে কোচ বলেন, পাকিস্তানের মাটিতে সবুজ উইকেটে হারলেও পরে একই ধরনের উইকেটে নিজেদের মাঠে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এমনকি সবুজ উইকেটেও বাংলাদেশের স্পিনাররা বল ঘোরাতে সক্ষম হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

মুশতাকের মতে, ম্যাচে হারের ভয় থাকলে সাফল্য পাওয়া কঠিন। তাই দলের মানসিকতায় পরিবর্তন আনাই কোচিং স্টাফের অন্যতম বড় দায়িত্ব। খেলোয়াড়, কোচ, নির্বাচকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ এখন যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর আত্মবিশ্বাস পেয়েছে বলে মনে করেন তিনি।

দলের এই অগ্রগতির জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মুশতাক। তাঁর ভাষায়, এই সাফল্য কারও একার নয়; খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সবাই একই লক্ষ্যে কাজ করছেন। তাঁর বিশ্বাস, বর্তমান দলের খেলোয়াড়েরা যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতার চেষ্টা করার মানসিকতা তৈরি করতে পেরেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভালো সুযোগ আছে: মুশতাক

সাকিবের বিকল্প খুঁজছি: মুশতাক

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য স্বর্ণপদক জয়

ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের

সাইফ-মোসাদ্দেক ঝড়ের পর মুস্তাফিজের ঝলক

শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দলে আলিস

শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ইংল্যান্ডের

কোচ-ক্যাপ্টেন ‘সাইজ’, দলও ‘কাইত’Ñইমরানের ব্যাখ্যা

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস