হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনে পার্থক্য করা খুব কঠিন’

কাবুলে পাকিস্তানের বিমান হামলা

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হামলার ঘটনায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। আহত ২৫০ জনের বেশি। এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবীরা।

পবিত্র রমজান মাসে এমন বর্বরোচিত হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। দেশটির অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল- তা ইচ্ছা করেই হোক বা ভুলবশত-হামলা চালানোটা একটা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার আহ্বান জানাই। আমরা আবার জেগে উঠব, ইনশা আল্লাহ!’

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও হামলার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, ‘আজ রাতে কাবুলের এক হাসপাতালে আশার আলো নিভে গেল। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মা-বোনেরা গেটের সামনে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে সব শেষ হয়ে গেল।’

আফগান পেসার নাভিন উল হক ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, ‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনের মধ্যে পার্থক্য করা খুব কঠিন।’

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল