এশিয়ান গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল টাইগার শিবির। অসুস্থতার কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।
জাপানের নাগোয়ায় আজ বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন থাকলেও সেখানে আসেননি শান্ত। পরে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। বাংলাদেশ কন্টিঞ্জেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিও এবং স্থানীয় চিকিৎসকরা পর্যবেক্ষণের পর পরামর্শ দেন টুর্নামেন্ট থেকে শান্তকে সরিয়ে নেয়ার।
আগামীকাল বাংলাদেশে ফিরে আসছেন শান্ত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিডিএম মেজর ইমরোজ আহমেদ শান্তর দ্রুত রিকোভারি এবং নিরাপদ ভ্রমণ কামনা করেছেন।
এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়ার আগেও হালকা চোট ছিল শান্তর। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুল ছিলে গিয়েছিল তার। তবে দেশ ছাড়ার আগে সে ইনজুরি পুরোপুরি নির্মূল হয়ে গিয়েছে বলে জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট।