হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি এবার আরেকটি বড় মঞ্চে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জেসির নাম নিশ্চিত করেছে।

গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন জেসি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত হলো নতুন মাইলফলক।

জেসির সঙ্গে এবার প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল প্যানেলে জায়গা পেয়েছেন ক্যান্ডিস লা বোর্ডে, গায়ত্রী ভেনুগোপালন ও কেরিন ক্লাস্টেও। টানা তৃতীয় আসরের মতো এবারও পুরো ম্যাচ অফিসিয়াল প্যানেলে শুধু নারী সদস্যদেরই রেখেছে আইসিসি।

আগামী ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের জন্য মোট ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে নয়জন ২০২৪ সালের বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন।

তালিকায় সবচেয়ে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। তিনি এরই মধ্যে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।

এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল:

লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস ও গায়ত্রী ভেনুগোপালন।

এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেল:

ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেরা।

ঈদের শুভেচ্ছার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের বার্তা তাসকিনের

ত্যাগের ঈদে শুভেচ্ছা বার্তা তামিম-মিরাজদের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

পুরোনোতে পড়ে থাকায় পাকিস্তানের এই পতন