হোম > খেলা > ক্রিকেট

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম ঘিরে মহাপরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পে নতুন গতি আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামটিকে বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে প্রস্তুত করার পাশাপাশি সেখানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। একই সঙ্গে পূর্বের নকশায় পরিবর্তন এনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে মিল রেখে একটি আধুনিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এত বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। বোর্ড সভা শেষে তিনি বলেন, ‘স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন লাগবে। আর যেহেতু আপনারা জানেন, ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হবে। এটা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার অবশ্যই বিষয়টি বিবেচনা করবে। যখন বিশ্বকাপের জন্য বিড করা হয়েছিল, তখন পূর্বাচলও সেই পরিকল্পনার অংশ ছিল।’

শুধু স্টেডিয়াম নির্মাণ নয়, পূর্বাচলে একটি আধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ার কাজও দ্রুত শুরু করতে চায় বিসিবি। তামিম জানান, এ প্রকল্পের অনুমোদন ইতোমধ্যে বোর্ড দিয়েছে। তবে কয়েক বছর আগে তৈরি করা নকশা বর্তমান পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মিলছে না বলে সেটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির আশা, স্টেডিয়াম ও এক্সিলেন্স সেন্টারের কাজ শেষ হলে দেশের ক্রিকেট অবকাঠামো নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ২০৩১ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর