হোম > খেলা > ক্রিকেট

লাল বলের এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, স্কোয়াড ঘোষণা ৪ দলের

স্পোর্টস রিপোর্টার

লাল বলের জাতীয় ক্রিকেট লিগের ২৮ তম আসরের পর্দা উঠছে আগামী ৩ অক্টোবর। ৮ বিভাগের অংশগ্রহণে এবারের আসরে ৭ রাউন্ডে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এবারের আসরের ম্যাচগুলো হবে পাঁচটি স্টেডিয়ামে- মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।

খুলনা বিভাগের হয়ে খেলবেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ মিঠুন। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবেন স্পিনার রাকিবুল হাসান ও পেসার আবু হায়দার রনি।

অন্যদিকে বরিশাল বিভাগে অভিজ্ঞ তানভীর ইসলাম ও তরুণ জাওয়াদ আবরারদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা স্কোয়াডে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১০ অক্টোবর থেকে।

তৃতীয় ও চতুর্থ রাউন্ড শুরু হবে যথাক্রমে ১৭ ও ২৪ অক্টোবর থেকে। ৩১ অক্টোবর মাঠে গড়াবে পঞ্চম রাউন্ডের খেলা। আর সর্বশেষ দুই রাউন্ডের ম্যাচ শুরু হবে ৭ নভেম্বর ও ১৪ নভেম্বর থেকে।

খুলনা বিভাগের স্কোয়াড- এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিম, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাবুল, কলাম সিদ্দিকী আলিন, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সজর আলী, আবদুল হালিম, মেহেদী হাসান রানা।

ময়মনসিংহ বিভাগের স্কোয়াড- আব্দুল মজিদ, রনি চৌহান, আল-আমিন, মোসারেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহ হিল গালিব, রাকিবুল হাসান, আল-আমিন হোসেন, খালিদ হাসান, আজিজুল হাকিম রনি, মোহাম্মদ ফাহিম, মাহিফুজুল ইসলাম, আরিফুল ইসলাম, রিজান হোসেন।

বরিশাল বিভাগের স্কোয়াড- মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, রাফসান আল মাহমুদ, সালমান হোসেন ইমন, তানভীর ইসলাম, অতি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, ইফতেখার হোসেন ইফতি, আবদুল্লাহ সিফাত, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক, মঈনুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগের স্কোয়াড- ইফরান শূকুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, মোহাম্মদ রুবেল, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আনিক, সাব্বির হোসেন সিকদার, শাহ পরান সোহেল, তাসামুল হক।

আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

দুর্দান্ত শুরুর পরও হারে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়লেন লিটনরা

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ!

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভালো সুযোগ আছে: মুশতাক

সাকিবের বিকল্প খুঁজছি: মুশতাক

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য স্বর্ণপদক জয়

ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের

সাইফ-মোসাদ্দেক ঝড়ের পর মুস্তাফিজের ঝলক