হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ভেন্যু বদলের দাবি শেষ পর্যন্ত মেনে নেয়নি আইসিসি। ফলে বিশ্বকাপে খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের। লাল-সবুজের প্রতিনিধিরা না থাকলেও ম্যাচ অফিশিয়ালস হিসেবে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি আম্পায়ার। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

এলিট প্যানেল আম্পায়ার হিসেবে বিশ্বকাপে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দায়িত্ব পালন করবেন সেটা আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। বিসিবি ছাড়পত্র দেওয়ায় আইসিসির আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেলও পালন করবেন বিশ্বকাপের দায়িত্ব।

বিশ্বকাপে দায়িত্ব পালন করতে কবে নাগাদ দেশ ছাড়বেন—সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুতই বিশ্বকাপের দায়িত্ব পালন করতে দেশ ছাড়বেন তারা দুজনে।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান