হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ না থাকায় ইডেনে বিশ্বকাপ টিকিটের চাহিদা কম

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার কথা ছিল কলকাতায়। বৈশ্বিক আসরে লাল-সবুজ প্রতিনিধিদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ছিল ইডেন গার্ডেন্সে। তবে নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যৌক্তিক দাবি তুলেছিল বিসিবি। এ কারণে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বমঞ্চের টিকিট দিয়েছে আইসিসি।

বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় ইডেনে দর্শকখরার আশঙ্কা করা হচ্ছিল। সে ধারণাটাই অবশেষে সত্যি হতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিটের চাহিদা নেই বললেই চলে। টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছেন চার-পাঁচজন করে দর্শক। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিট স্টলগুলোতে ছয়জনের বেশি দেখা যায়নি।

ইডেনের দর্শক ধারণক্ষমতা ৬৫ হাজার। অথচ এখন পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচে দুই হাজার ৯১৭টি, স্কটল্যান্ড-ইতালি ম্যাচে ৩৪৮টি, ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে দুই হাজার ৭৫টি, ইংল্যান্ড-ইতালি ম্যাচে চার হাজার ৯৭০টি ও ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচে এক হাজার ২৪৮টি টিকিট বিক্রি হয়েছে। সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে মাত্র ৯ হাজার। গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ নেই ক্রিকেটের নন্দনকাননে। তারপরও বাংলাদেশ খেলছে না বিশ্বকাপে। যে কারণে টিকিটের জন্য দর্শক চাহিদা কম।

চাঁদাবাজির ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা যাবে না

আধিপত্যবাদের কাছে বিএনপি কখনো মাথা নত করেনি: এমপি শাহজাহান

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

আমরা জনগণের সেবকের ভূমিকা পালন করতে চাই: খাদ্যমন্ত্রী

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

গর্তে পড়া দেশকে একমাত্র বিএনপিই তুলতে পারবে: আমীর খসরু

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

মায়ের শেষ আকুতি, ঝিনাইদহ থেকে ১৪০ দিন পর স্বদেশে ফিরছে আফগান নাগরিক হাসমতের লাশ

আট বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট