হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ে মনোযোগী হতে অধিনায়কত্ব ছাড়লেন স্টারলিং

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পল স্টার্লিং। ২০২৩ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পান। পরে শ্রীলঙ্কার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন আয়ারল্যান্ডকে। যদিও চোট পেয়ে বৈশ্বিক টুর্নামেন্টের মাঝপথেই বিদায় নিয়েছিলেন।

পল স্টার্লিং জানিয়েছেন, নেতৃত্বের চাপ কমিয়ে নিজের ব্যাটিংয়ের ওপর এখন আরও বেশি মনোযোগ দিতে চান এ বছরই আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলা স্টার্লিং।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে আয়ারল্যান্ডের। স্টার্লিংয়ের মতে, নতুন অধিনায়ক এখন থেকে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন স্টার্লিং। তার প্রধান লক্ষ্য আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডের টিকিট নিশ্চিত করা। এবং বৈশ্বিক আসরে প্রিয় দলকে নেতৃত্বও দেওয়া।

স্টার্লিংকে একজন 'অসাধারণ নেতা' হিসেবে অভিহিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের হাই-পারফরম্যান্স পরিচালক গ্রাহাম ওয়েস্ট। তিনি জানান, আগামী জুনে ভারত সিরিজ থেকেই আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নেতৃত্ব দেবেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর