হোম > খেলা > ক্রিকেট

ভালো খেলতে পারিনি, লিটনের সহজ স্বীকারোক্তি

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস ক্রিকেটের গত আসরে দুটো ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ। তবে এবার নারী এবং পুরুষ- দুই দলই ব্যর্থ হয়েছে। পুরুষ ক্রিকেটে গত আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল টাইগাররা। তবে এবার পূর্ণ শক্তির দল পাঠিয়েও কোনো পদক পায়নি বাংলাদেশ। স্বর্ণ জয়ের আশা দেখিয়ে ব্রোঞ্জটাও জিততে পারলেন না লিটন দাসরা।

এশিয়ান গেমসে আজ (৩ অক্টোবর) তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেখানে তুলনামূলক দুর্বল শ্রীলঙ্কান দলের কাছে হেরে গিয়েছে লিটন দাসের পূর্ণ শক্তির দল।

আর তাতে ব্রোঞ্জ পদকও হারাল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের পর অধিনায়ক লিটনের সহজ স্বীকারোক্তি, 'আমরা ভালো ক্রিকেট খেলিনি। প্রথম ৮ ওভার খুব ভালো বোলিং করেছি। একজন ব্যাটার যেরকম শট খেলেছে এই উইকেটে, খুবই কঠিন। তবে সে অসাধাণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা কোনো ক্লু পায়নি যেখান থেকে কীভাবে কামব্যাক করবে। কৃতিত্ব তো তাকে দিতেই হয় ব্যাটিংয়ে অসাধারণ ইনিংস খেলার জন্য। আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই ওইটা কাভার আপ করতে পারিনি। আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।'

কোনো পদক না জয়ের হতাশাটা অধিনায়ক প্রকাশ করলেন এভাবে, 'এখানে এসেছি যখন, লক্ষ্য ছিল অনেক বড়। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি। সুযোগ ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, তাই সুযোগগুলো মিস হয়েছে।

দেশ থেকে যখন এসেছি, একটা বড় লক্ষ্য নিয়ে এসেছি। যখন এটা দিতে পারলাম না, দল হিসেবে সবারই খারাপ লাগে। খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দল অতীতে অনেক কিছু দিয়েছে, ভবিষ্যতেও দিবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করব আবার।'

গেমসের দুই ম্যাচেই কোনো রান পাননি লিটন দাস। অধিনায়কের নিজের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি। পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। এখানে পদত্যাগের তো কিছু নেই।'

এদিকে এশিয়ান গেমসে ক্রিকেটারদের ঘোরাঘুরি ও শপিং নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিয়েছেন লিটন। সতীর্থদের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘একটা প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। কারণ খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার জন্য অপশন থাকত, তাহলে তো বাইরে যেতে হতো না। ’

আমরা দেশবাসীর কাছে লজ্জিত, ব্রোঞ্জ পদক হারিয়ে কোচ সালাউদ্দিন

পূর্ণশক্তির দল নিয়ে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড

টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা

এই হারকে যেভাবে ব্যাখ্যা করছেন অধিনায়ক লিটন

ইংল্যান্ড ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের