হোম > খেলা > ক্রিকেট

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যৌথভাবে ‘রবি বোলার হান্ট’ নামের দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

৮ বছর পর আবার ফিরছে এই প্রতিযোগিতা। এর আগে ২০১৬ সালে পেসার হান্ট এবং ২০১৭ সালে স্পিনার হান্ট হয়েছিল। এবার পেসার ও স্পিনার দুই বিভাগেই বোলার হান্ট হবে, যেখানে ছেলের সঙ্গে মেয়েরাও অংশ নিতে পারবেন।

আগামী ২৭ সেপ্টেম্বর সিলেট দিয়ে ট্রায়াল শুরু হবে। এরপর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় ২টি ট্রায়াল আয়োজন করা হবে এবং সব মিলিয়ে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে।

বিভাগীয় ট্রায়াল শেষে প্রতিটি স্থান থেকে বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিজয়ীদের হাই পারফরর্ম্যান্স ইউনিটের অধীনে ট্রেনিং করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ট্রায়ালে অংশ নিতে মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

এই বোলার হান্টে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর এবং এইচপির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি তত্ত্বাবধান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘রবি বোলার হান্টের মাধ্যমে নারী ও পুরুষ, উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বে এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিভা খুঁজে বের করা নয়, বরং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি পথ তৈরি করা।’

এই আয়োজন নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি বাবা-মা, ভাই-বোনসহ সবার কাছে অনুরোধ করতে চাই, নিরাপত্তা বা এ ধরনের বিষয় নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনার বাসার মেয়েদের, বাচ্চাদের অবশ্যই পাঠাবেন। তাদের যদি ক্রিকেটে আগ্রহ থাকে, তারা আসবে, খেলবে। তাদের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব আমাদের। বিসিবির পক্ষ থেকে রবি আছে, আমরা তাদের দেখভাল করব।’

তামিম বলেন, ‘যখন আমরা বিষয়টি নিয়ে বসি, তখন আমরা ‘বোলার হান্ট’ নামটি দিতে চেয়েছি। কারণ, এটি শুধু ফাস্ট বোলারদের নিয়ে নয়। এখানে একজন স্পিনার হতে পারে, একজন মিস্ট্রি স্পিনার হতে পারে কিংবা যেকোনো ধরনের বোলার হতে পারে।’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট কাটল আইসিসি

কেন্ট হতাশ হলেও বিসিবির প্রাধান্য হাসানের 'ওয়ার্কলোড'

মিরাজের লড়াকু পারফরম্যান্সের পরেও হারল গায়ানা

নাকভির হাত থেকে ট্রফি নয়, তাই পুরস্কার বিতরণীও বয়কট ভারতের

শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ছোট পর্দায় ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আনন্দ