টি-টোয়েন্টি বিশ্বকাপ
সবার আগে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাকিস্তানকে ২ উইকেটে ধরাশায়ী করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হ্যারি ব্রুকের দল। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩ রান। সালমান মির্জার ওই ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে উচ্ছ্বাসের জোয়ারে ভাসিয়ে দেন জোফরা আর্চার।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ছাড়িয়ে গেছে ইংলিশরা ব্রুকের সেঞ্চুরির সুবাদে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই কোনো অধিনায়কের প্রথম সেঞ্চুরি। অবিশ্বাস্য সেঞ্চুরির ইনিংসে (১০০) ছিল ১০ বাউন্ডারি ও ৪ ছক্কার মার। ৫০ বলে সেঞ্চুরি করে ব্রুক যখন ক্রিজ থেকে বিদায় নিয়েছেন, তখন ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। হাতে তখন ১৮ বল। ব্রুক উইকেট এসেছেন ইনিংসের দ্বিতীয় বলে। প্রথম বলে ফিল সল্ট আউট হওয়ার পর উইকেট এসে ঝড় তোলেন ইংলিশ অধিনায়ক। ২৮ বলে করেছেন প্রথম ফিফটি, পরের ফিফটি করেন ২২ বলে।
ব্রুক উইকেটে এসেছেন ইনিংসের দ্বিতীয় বলে। প্রথম বলে ফিল সল্ট আউট হওয়ার পর ক্রিজে এসে ঝড় তোলেন ইংলিশ অধিনায়ক। ২৮ বলে করেন প্রথম ফিফটি, পরের ফিফটি করেন ২২ বলে।
তার আগে পাকিস্তান টসে জিতে ব্যাট হাতে নামার সিদ্ধান্ত নিয়ে সাহিবজাদা ফারহানের অর্ধশতকে সংগ্রহ করে ১৬৪ রান। এ হারে পাকিস্তান হয়তো বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি। তবে তাদের বিশ্বকাপ স্বপ্ন এখন সুতোয় ঝুলছে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৬৪/৯, ২০ ওভার ( ফারহান ৬৩, ফখর ২৫; ডসন ৩/২৪, আর্চার ২/৩২)।
ইংল্যান্ড: ১৬৬/৮, ১৯.১ ওভার (ব্রুক ১০০, জ্যাকস ২৮; আফ্রিদি ৪/৩০, উসমান ২/৩১)।
ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হ্যারি ব্রুক।