হোম > খেলা > ক্রিকেট

কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন

স্পোর্টস ডেস্ক

ডোপ টেস্টে নিষিদ্ধ মাদক ‘কোকেন’ সেবনের প্রমাণ মেলায় এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ক্রিস লিন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন তদারকি সংস্থা 'ক্রিকেট রেগুলেটর'-এর প্রকাশ করা নথিতে এই তথ্য সামনে এসেছে।

ঘটনাটি গত জুলাই মাসের। গত ১৮ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডে-তে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলার পর তার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ফ্রান্সের বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র স্বীকৃত ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করলে কোকেনের মেটাবোলাইট ‘বেনজোইলেকগোনিন’-এর উপস্থিতি ধরা পড়ে।

ঘটনার পরপরই লিনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরে ক্রিকেট রেগুলেটরের কাছে নিজের ভুল স্বীকার করেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি জানান, গত ১৫ জুলাই রাত থেকে ১৬ জুলাই ভোরের মধ্যবর্তী সময়ে তিনি কোকেন সেবন করেছিলেন। ডোপিং আইন ভঙ্গের দায়ে শাস্তি পাওয়ার পর প্রয়োজনীয় পুনর্বাসন ও নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা শেষ করেছেন।

টেলর-বেনেটের সেঞ্চুরি, জিম্বাবুয়ের ৫০৪

স্ত্রীর ক্যানসার জয়ী টিকনারের নতুন জীবনবোধ

আইসিসির মাসসেরার লড়াইয়ে সোবহানা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

৩৬ রানে ২ উইকেট নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

চোটে সাদমান, ব্যাটিং করতে পারবেন?

হাসানের ফাইফার, প্রথম সেশন বাংলাদেশের

হ্যাটট্রিক হয়েও হলো না হ্যাটট্রিক

ব্যাটিং বিপর্যয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

'নতুন এসেছে তো, একটু এক্সাইটেড', উইন্ডিজ ব্যাটারকে নিয়ে তাসকিন